Friday, April 3, 2026

ক্যান্টিন সফল, এবার ‘ফুয়াদ- মডেল’-এ সস্তার চিকিৎসা কেন্দ্র আলিমুদ্দিনের

Date:

Share post:

 

হারিয়ে যাওয়া জনসংযোগের ভিত ফিরে পেতে এবার ‘ফুয়াদ- মডেল’-এ স্বাস্থ্য পরিষেবায় নজর দিচ্ছে আলিমুদ্দিন।

নিম্নবিত্তের মানুষকে সস্তায় খাবার দিতে সিপিএমের উদ্যোগে রাজ্যের নানা জায়গায় চালু হয়েছে শ্রমজীবী ক্যান্টিন। ২০ টাকার বিনিময়ে বিভিন্ন জেলায় এমন শতাধিক ক্যান্টিন চলছে। এই ক্যান্টিন ইতিমধ্যেই দারুন সাড়া ফেলেছে৷

এবার সিপিএম এলাকাভিত্তিক জনস্বাস্থ্য কেন্দ্র চালু করছে। মাত্র ৫০ টাকায় ডাক্তার দেখানোর সুযোগ মিলবে এই সব কেন্দ্রে৷ বাম মনোভাবাপন্ন চিকিৎসকরা এই জনস্বাস্থ্য কেন্দ্রে অংশ নিচ্ছেন৷ শ্রমজীবী ক্যান্টিনের মতোই এই পরিষেবা চালু রাখার ব্যাপারে দলের ছাত্র-যুবদেরই পথে নামার নির্দেশ দিয়েছে আলিমুদ্দিন। মঙ্গলবার প্রথম জনস্বাস্থ্য কেন্দ্রটি চালু হয়েছে। কেন্দ্রটি চালু হয় দক্ষিণ কলকাতার ৮৮ নম্বর ওয়ার্ডের টালিগঞ্জ রোডে। দলের চিকিৎসক নেতা ডাঃ ফুয়াদ হালিম কেন্দ্রটির উদ্বোধন করেন। ফুয়াদ নিজেও ব্যক্তিগত উদ্যোগে এমনই একটি পরিষেবা কেন্দ্র চালাচ্ছেন। ৫০ টাকায় ফুয়াদ ডায়ালিসিস করে দিচ্ছেন মুমুর্ষু রোগীদের। ফুয়াদের পরিকল্পনা থেকে উৎসাহিত হয়েই এবার তা সর্বত্র ছড়িয়ে দিতে চাইছে সিপিএম৷ উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন চিকিৎসক ও চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। DYFI-এর কলকাতা জেলা কমিটির সভাপতি কলতান দাশগুপ্ত জানিয়েছেন, শীঘ্রই এই ধরনের পরিষেবা শহরের বিভিন্ন ওয়ার্ডে চালু হবে।

আরও পড়ুন : পথশিশুদের পড়াশোনায় যাদবপুরের এফএম চ্যানেল

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...