Wednesday, June 10, 2026

কেন্দ্রের জারি করা গাইডলাইন মেনেই রাজ্যে চলবে মেট্রো

Date:

Share post:

৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চলবে।আনলক ফোর শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে শর্তসাপেক্ষে মেট্রো চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে বুধবার বিশেষ গাইডলাইন জারি করল কেন্দ্র।
১) ৭ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করবে একাধিক লাইন আছে এমন মেট্রো। এরপর ১২ সেপ্টেম্বরের মধ্যে সবকটি লাইন চালু হবে।

২) কন্টেইনমেন্ট জোনে এন্ট্রি ও এক্সিট গেট বন্ধ রাখার করা নির্দেশিকা দেওয়া হয়েছে।

৩) মেট্রো স্টেশনে এবং ট্রেনে মার্কিং করা থাকবে। সেই মার্কিং এর মধ্যেই দাঁড়াতে হবে যাত্রীদের। সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

৪) মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে।

৫) প্রবেশ দ্বারে থার্মাল স্ক্রিনিং করা হবে। এবং শুধু উপসর্গহীন যাত্রীরাই মেট্রোতে যাতায়াত করতে পারবেন।

৬) কারও অসুস্থতা ধরা পড়লে তাঁকে নিয়ে যেতে হবে স্থানীয় কোভিড সেন্টারে।

৭) প্রবেশ দ্বারে স্যানিটাইজ করা হবে। স্টেশন ও ট্রেনের সমস্ত অংশে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে।

৮) স্মার্টকার্ড ও ক্যাশলেস যাত্রার অনুমতি দেওয়া হবে। এছাড়াও টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার হলে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে।

৯) স্টেশনে মেট্রো যথেষ্ট সময় দাঁড়াবে। কারণ যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে ওঠা নামা করা যায়।

১০) এসি সঠিক নিয়ম মেনে চালাতে হবে। যথেষ্ট পরিমাণে বাইরের বাতাস প্রবেশ করে এটি খেয়াল রাখতে হবে।

১১) এই তথ্যগুলি যাতে কর্মী এবং যাত্রীদের কাছে পৌঁছে যায় তার জন্য পোস্টার, ব্যানার, হোর্ডিং ব্যবহার করতে হবে।

১২) স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকে সরাসরি যোগাযোগ রাখতে হবে।

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...