Wednesday, June 24, 2026

“বাম আমলে রাস্তা ভালো” বুথ সভাপতির কথায় মেজাজ হারালেন অনুব্রত

Date:

Share post:

বাম আমলে রাস্তা ভালো ছিল। বুথ সভাপতি এই কথায় মেজাজ হারালেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এমনকী, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। পরে অবশ্য অনুব্রত জানান, দলের অন্দরে সামান্য ক্ষোভ কথা বলেই মিটে যাবে।
একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলার বিভিন্ন পঞ্চায়েতে বুথ ভিত্তিক কর্মিসভা করার সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা তৃণমূল। বুধবার প্রথম কর্মিসভা হয় সিউড়ি পুরন্দরপুর বান্ধব সমিতির মাঠে। এদিনের বৈঠকেই সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের মাজিগ্রামের বুথ সভাপতি গণেশ রায়কে বিজেপির কাছে দলের পিছিয়ে পড়ার কারণ নিয়ে প্রশ্ন করেন অনুব্রত মণ্ডল। উত্তরে গণেশ রায় জানান, বেহাল রাস্তার জন্যই লোকসভা নির্বাচনে ওই গ্রামের দুটি বুথ থেকে প্রায় তিনশোর কাছাকাছি ভোটে বিজেপির থেকে পিছিয়ে পড়েছে দল। আগামী বিধানসভা নির্বাচনের আগে গ্রামের মূল রাস্তা অর্থাৎ মাঝিগ্রাম থেকে হাতোড়া পর্যন্ত বেহাল রাস্তাটি পাকা করে দেওয়ার দাবি করেন তিনি। আর এই দাবিকে ঘিরেই ক্ষুব্ধ হন অনুব্রত।
বুথ সভাপতি বলেছিলেন ‘‘বাম আমলে রাস্তায় সাইকেলটা চলতো, এখন আর সেটাও চলে না।’’ গণেশ রায়ের মুখে এই কথা শুনে সঙ্গে সঙ্গে তাঁকে বুথ সভাপতিকে পদ থেকে সরানোর নির্দেশ দিন অনুব্রত। তারপরেই সভা ছেড়ে বেরোতে শুরু করেন গণেশ এর অনুগামীরা। শেষ পর্যন্ত জেলা পরিষদের মেন্টর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভিজিৎ সিংহের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যদিও পারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল দাবি করেন, রাস্তা সরানো নিয়ে দলের অন্দরে একটি ক্ষোভ দেখা দিয়েছিল। সেটা কথা বলেই মিটিয়ে নেওয়া যাবে। এই বিষয়টিকে খুব একটা আমল দিতে রাজি হননি বীরভূমের কেষ্ট দা। যদিও সূত্রের খবর, গণেশের অনুগামীদের মধ্যে অসন্তোষ কমেনি।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...