Monday, April 13, 2026

গুরুগ্রামে আত্মঘাতী বাঙালি চিকিৎসক  

Date:

Share post:

গুরুগ্রামে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বাঙালি চিকিৎসক। ৩৯ বয়সী চিকিৎসকের নাম সুরজিত কুমার সাহা। গুরুগ্রামের সেক্টর ৪৭ এর একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মেদান্ত হাসপাতালের ওই চিকিৎসক।

পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের ফ্ল্যাটে একাই থাকতেন সুরজিত। তাঁর স্ত্রী লক্ষ্মী সাহা এবং বছর ছয়েকের মেয়ে থাকেন কলকাতায়। বিচ্ছেদের মামলা চলছিল। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন সুরজিত। মঙ্গলবারই ওই মামলার শুনানি ছিল। পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করার ঠিক আগেই স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ওই ব্যক্তির। তিনি ফোনে জানিয়েছিলেন, জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।

পুলিশ সূত্রে খবর, ফোন রাখতেই তৎক্ষণাৎ গুরুগ্রাম পুলিশকে খবর দেন লক্ষ্মী। যদিও চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, “সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির জেরেই সম্ভবত এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ব্যক্তি।”

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...