Saturday, April 4, 2026

স্বাস্থ্যবিধি মেনে কীভাবে চলবে মেট্রো, সিদ্ধান্ত নিতে ফের বৈঠক শুক্রবার

Date:

Share post:

স্বাস্থ্যবিধি মেনে আনলক ফোরে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই মত প্রকাশ করা হয়েছে গাইডলাইনও।
আগামী ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে চলতে পারে মেট্রো এমনটাও জানানো হয়েছে। মেট্রো চালানোর বিষয়ে হয়েছে পরপর বৈঠকও। কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করতে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা বৃহস্পতিবারের বৈঠকে চূড়ান্ত হল না।
এই সিদ্ধান্ত নিতে ফের শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। তবে এবার বৈঠক হবে মেট্রো ভবনে। থাকবেন বিভিন্ন দফতরের আধিকারিকরা।

বৃহস্পতিবার নবান্নের বৈঠকে রাজ্যের তরফে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। ভিড় ঠেকাতে কী কী ব্যবস্থা তা নিয়েই মূলত আলোচনা। তবে নবান্নের বৈঠকে চূড়ান্ত হয়েছে, আগামী ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে মেট্রো চলতে পারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...