Friday, June 26, 2026

সারা দেশের মধ্যে কলকাতার রাস্তা সব থেকে নিরাপদ! রিপোর্ট কেন্দ্রের

Date:

Share post:

শহর কলকাতার রাস্তাঘাট দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। ভারতের সমস্ত শহরগুলির মধ্যে কলকাতার রাস্তাকে সবচেয়ে নিরাপদ বলে সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট বলছে, দেশের সব বড় বড় শহরের মধ্যে কলকাতার রাস্তা সবথেকে বেশি নিরাপদ। তথ্য পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনায় সবথেকে কম মৃত্যুর হার কলকাতার রাস্তাতেই। ৫৩টি বড় শহরের নিরিখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

তবে রিপোর্টে অবশ্য কলকাতার রাস্তার নেতিবাচক তথ্য ও তুলে ধরা হয়েছে। সেখানে হয়েছে, কলকাতার রাস্তায় মদ্যপান করে গাড়ি চালানোর হার উদ্বেগজনক।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে ৫৩টি শহরের মধ্যে সব থেকে কম সংখ্যক মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার রাস্তায়। কলকাতায় ১ লক্ষ মানুষের মধ্যে ২.৩ শতাংশর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

সেখানে রাজধানী শহর দিল্লিতে ১ লক্ষ মানুষের মধ্যে ২৭.৭ শতাংশ এবং মুম্বইয়ে ৫০.২ শতাংশ মানুষের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গত বছর। যা কি না শতাংশের বিচারে কলকাতার থেকে অনেকটাই বেশি।

২০১৮ সালে কলকাতার রাস্তায় ৭৩৪টি পথ দুর্ঘটনা হয়েছিল। ২০১৯ সালে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ২৬৭টি। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় কলকাতার রাস্তায় গত বছর ৭১টি পথ দুর্ঘটনা হয়েছে বলেও রেকর্ডে উল্লেখ রয়ছে।

আরও পড়ুন- পিএম কেয়ার্সে স্বচ্ছতা প্রমাণে উদ্যোগ, মোদির দানের খতিয়ান পিএমও-র

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...