Sunday, June 21, 2026

অক্ষয়ের কারিকুরি ফাঁস করলেন সোনু

Date:

Share post:

রিল থেকে রিয়েল লাইফে, হিরো সোনু সুদ। সেই সোনু রিল লাইফের হিরো অক্ষয় কুমারকে কি চোখে দেখে জানেন? তাঁর কোন গুণটা সোনুর চোখে পড়ে বলুন তো?

বলিউড অভিনেতা তাঁর কো-অ্যাক্টর অক্ষয়ের গোপন কথা ফাঁস করলেন নেহা ধুপিয়ার শো নো ফিল্টার নেহা সিজন ৫ এ।আপাতত নতুন সিজন বাড়ি থেকেই হচ্ছে। এই শো-এরই একটি টিজার বেরিয়েছে। সেখানেই নেহা সোনু সুদকে প্রশ্ন করেছিলেন অক্ষয়ের বিষয়ে। জানতে চেয়েছিলেন, ‘সিং ইজ কিং’ ও ‘গব্বর ইজ ব্যাক’-এ অক্ষয় কুমারের সঙ্গে কাজ করা সোনু সুদকে, যে অক্ষয়ের সুপার পাওয়ার কি! আর তাতেই রসিক মন্তব্য সোনুর, ‘ও নোট বড়ি তেজিসে গুনতা হ্যায়’ অর্থাত্ খুব দ্রুত টাকা গোনে অক্ষয়। ‘মনে হয় ওঁর বাড়িতে টাকা গোনার যন্ত্র আছে’ বলেও সরস মন্তব্য তাঁর।শুধু অক্ষয় নন, ফারহা খান কী ভাবে দেখেন প্রশ্ন আসে নেহার তরফে। আর তাতেই ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ডিরেক্টর ও তাঁর বন্ধু ফারহা সম্পর্তে সোনু বলেন, “কাউকে বকাবকির জন্য ওঁর মাইকের দরকার নেই। মুম্বইয়ে চেঁচালে পঞ্জাবে শোনা যাবে”।

এমনই মজার মুহূর্ত শেয়ার করে শো-এর হোস্ট নেহা বলেছেন, “ আমি কৃতজ্ঞ যে ওঁর মতো মানুষ বন্ধু হয়ে ১৫ বছর ধরে আমার পাশে রয়েছেন। আমি ওঁর খাঁটি সোনার মতো মন আগেই চিনেছি।আর এখন সাধারণ মানুষ তা দেখছেন। নো ফিল্টার টু নেহা সিজন ৫ এ আপনাকে স্বাগত, দেখুন বাস্তবের সুপার হিরোকে”।

হিন্দি থেকে তেলুগু, কন্নড়, তামিল, পাঞ্জাবি-সহ বহু ছবিতে অভিনয় করেছেন সোনু সুদ। ভিলেন হিসেবে বিশেষ সাফল্যও পেয়েছেন। তবে সিনেমার হিরো বাস্তবের সুপারহিরো। করোনা পরিস্থিতিতে তিনি পরিযায়ী ও গরিব মানুষকের কাছে ত্রাতা হয়ে উঠেছেন। পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিয়ে ঘরে ফিরিয়েছেন। কখনও চাষি পরিবারের দুরবস্থার কথা শুনে ট্রাক্টরের ব্যবস্থা করে দিয়েছেন যাতে সেই বাড়ির কিশোরী মেয়েরা স্কুলে যেতে পারে। নিট, জেইই-এর সময় পরীক্ষাকেন্দ্রে যাওয়ার উপায় না থাকলে সে বন্দোবস্ত করার আশ্বাসও দিয়েছেন। তাই সোনুকে এখন সাধারণ মানুষ একজন সমাজসেবক হিসেবেই দেখেন। গরিব মানুষের মসিহা তিনি এই মুহূর্তে। সেই সোনু আর অভিনেত্রী নেহার নানা কথায় জমজমাট হতে চলেছে টক শো।

আরও পড়ুন : সুশান্ত মৃত্যু মামলা : সিবিআইকে কী বললেন দিদি মিতু?

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...