Friday, April 3, 2026

এক ইঞ্চি জমি ছাড়ব না, চিনের হুঙ্কারের পর পাল্টা দিল ভারতও

Date:

Share post:

আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না বলে চিন চোখ রাঙানোর চেষ্টা করতেই দেরি করেনি ভারত। সঙ্গে সঙ্গে চিনের হুঙ্কারের পাল্টা জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখা ভারতের অগ্রাধিকার। কেউ গায়ের জোরে তা নষ্ট করতে এলে যোগ্য জবাব পাবে। বস্তুত, চিনের বিবৃতি প্রকাশের পরপরই ভারতের কড়া মনোভাবে স্পষ্ট, সীমান্তে উত্তেজনা থাকলেও চিন যদি একতরফা গাজোয়ারি দেখায় তাহলে ভারত ‘নীরব দর্শক’ হয়ে থাকবে না।

প্রসঙ্গত, মস্কোয় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দৃঢ়ভাবে বলেছেন, সীমান্তে শান্তি ফেরানোর জন্য সবার আগে পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ক তৈরি করা জরুরি। বিশ্বাস ছাড়া শান্তির কথা অর্থহীন। চিনের চিরাচরিত বিশ্বাসভঙ্গের ট্র্যাক রেকর্ডকে ইঙ্গিত করেই যে রাজনাথ একথা বলেছেন তা বুঝতে অসুবিধা হয়নি তাদেরও। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর খোঁচা খেয়েই গরম বিবৃতি জারি করে চিন। সঙ্গে সঙ্গে তার পাল্টা দিতে সময় খরচ করেনি ভারতও।

আরও পড়ুন- ভেজাল তেলের “গন্ধ” পেয়ে অর্জুন সিংয়ের পেট্রোল পাম্পে আচমকা হানা ইবি’র

মস্কোর বৈঠকের পর সরকারি বিবৃতি জারি করে বেজিং বলেছে, চিন-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণ ও বাস্তবতা খুবই স্পষ্ট। এই উত্তেজনা সৃষ্টি, জিইয়ে রাখা ও বাড়িয়ে তোলার জন্য ভারতই পুরোপুরি ভাবে দায়ী। এক ইঞ্চি জমিও ছাড়বে না চিন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও অখণ্ডতা বজায় রাখতে চিনের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ, সক্ষম ও আত্মবিশ্বাসী।

চিনা সরকারের এই বিবৃতির পর মুখে কুলুপ এঁটে বসে থাকেনি ভারতও। প্রতিরক্ষামন্ত্রকের তরফে পাল্টা একটি বিবৃতিতে বলা হয়েছে, বিপুল সেনা সমাবেশ, নিয়ম লঙ্ঘন করে আগ্রাসী মনোভাব ও স্থিতাবস্থা ভেঙে দেওয়ার ব্যাপারে চিনের তৎপরতা দ্বিপাক্ষিক চুক্তির শর্তগুলি পুরোপুরি লঙ্ঘন করছে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও অখণ্ডতা বজায় রাখতে ভারতও বদ্ধপরিকর।

আরও পড়ুন- এবার কোলাঘাটে ব্যাপক ধস বিজেপিতে, দলে দলে যোগদান তৃণমূলে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...