Thursday, March 12, 2026

ভেজাল তেলের “গন্ধ” পেয়ে অর্জুন সিংয়ের পেট্রোল পাম্পে আচমকা হানা ইবি’র

Date:

Share post:

ফের বিপাকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার ভেজাল তেলের “গন্ধ” পেয়ে তাঁর পেট্রোল পাম্পে যৌথ হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) ও রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা। আজ, শনিবার উত্তর ২৪ পরগণার শ্যামনগরের রাউতাড়ায় অর্জুন সিংয়ের পেট্রোল পাম্পে হানা দেয় বিশালবাহিনী। যেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দুঁদে গোয়েন্দারা ছিলেন এই তল্লাশি টিমের নেতৃত্বে।

মূলত, বিজেপি সাংসদের পাম্পের পেট্রোল-ডিজেলে কোনও ভেজাল মেশানো আছে কিনা বা পাম্পের কাগজপত্র সঠিক কিনা তা তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখেন। একইসঙ্গে পরীক্ষা করার জন্য পেট্রোল-ডিজেলেরর নমুনাও এদিন সংগ্রহ করা হয় অর্জুন সিংয়ের এই পাম্প থেকে। যা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রবল আলোড়ন তৈরি হয়েছে।

এই প্রথম নয়। সম্প্রতি অর্জুন সিংয়ের ঘাঁটিতে তল্লাশি করেছে রাজ্য পুলিশ। অভিযোগ ছিল, পুরসভা ও সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারির তছরূপের পাণ্ডা অর্জুন সিং।

সম্প্রতি আরও একটি ঘটনায় শিরিনামে এসেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সোশ্যাল মিডিয়ায় ‌বিতর্কিত ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টার অভিযোগে সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে বহরমপুর থানা।

অর্জুন সিংয়ের টুইটার হ্যান্ডেল থেকে কালীপ্রতিমা পুড়িয়ে দেওয়ার কিছু ছবি পোস্ট করা হয়। উস্কানিমূলক ভাষায় টুইটে লেখা হয়, “দিদির জিহাদি প্রকৃতির রাজনীতি এখন হিন্দু ধর্ম ও সংস্কৃতি ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন মুর্শিদাবাদে কীভাবে মন্দিরের ওপর হামলা চালিয়ে কালীপ্রতিমা পুড়িয়ে দিয়েছে বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়ের লোকজন।”

এর পরই এই অভিযোগ ভিত্তিহীন জানিয়ে পাল্টা টুইট করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। সেই টুইটে জানানো হয়, “এই পোস্ট বা দাবি বিভ্রান্তিকর। এর বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক এই পোস্ট এড়িয়ে চলুন।” এমনকী মুর্শিদাবাদের নওদার ‌ওই কালীমন্দির কমিটির পক্ষ থেকে একটি চিঠি প্রকাশ করে জানানো হয়, ৩১ অগস্ট রাতে ওই মন্দিরের কালীপ্রতিমায় আগুন লেগেছিল। তবে কোনও চুরির ঘটনা ঘটেনি। এটা একটা দুর্ঘটনাও হতে পারে। এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে পরিবেশ অশান্ত না করারও আবেদন জানানো হয়।

কিন্তু এতকিছুর পরও এ ব্যাপারে ভ্রুক্ষেপ করেননি সাংসদ অর্জুন সিং। তাঁর টুইটার হ্যান্ডেলে এখনও রয়েছে সেই বিতর্কিত ছবি দেওয়া টুইট। তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদের বহরমপুর থানায় ৫০১, ৫০৪, ৫০৫(‌২)‌, ২৯৫এ, ৩৪ — এই ধারায় এফআইআর করা হলেও তাতে তাঁর বিন্দুমাত্র মাথাব্যথা নেই বলে জানিয়েছেন।

আরও পড়ুন- বিদ্রোহের ভয়ে সুশান্ত ঘোষের শাস্তির খবর নেই দলীয় মুখপত্রে, কণাদ দাশগুপ্তর কলম

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...