Monday, June 15, 2026

‘শরৎ বসুর স্বপ্ন’: জাতীয় বাংলা সম্মেলনের ‘বাংলা বেতার’-এ শ্রোতারা জানবেন এক অজানা ইতিহাস!

Date:

Share post:

নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখতেন তিনি। পেশায়  ছিলেন ব্যারিস্টার।  ভারতের স্বাধীনতার জন্য লড়েছিলেন । তিনি হলেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর মেজ ভাই শরৎচন্দ্র বসু। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন ও পরবর্তীতে একটি অবিভক্ত স্বাধীন বাংলা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে কাজ করে গিয়েছেন। তিনি ভারতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন নৈতিক সমর্থক ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের হয়ে আদালতে বিনা পারিশ্রমিকে সওয়াল করতেন।

আরও পড়ুনঃরাজনীতির রং নয়, বাংলার ঐতিহ্য-সংস্কৃতি রক্ষায় লড়ছে ‘জাতীয় বাংলা সম্মেলন’

রবিবার ৬ সেপ্টেম্বর এই মহান বঙ্গসন্তানের ১৩১ তম জন্মবার্ষিকী। বাংলাকে নিয়ে কেমন স্বপ্ন দেখেছিলেন তিনি? জাতীয় বাংলা সম্মেলন তাদের অনলাইন রেডিও স্টেশন বাংলা বেতারের আয়োজিত অনুষ্ঠানে দেবে তারই উত্তর।

আরও পড়ুনঃবিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবি: মুখ্যমন্ত্রীকে ইমেল জাতীয় বাংলা সম্মেলনের

‘শরৎ বসুর স্বপ্ন ও আজকের পশ্চিম বাংলা’। ৬ সেপ্টেম্বর রবিবার ঠিক রাত ৯টায় বাংলা বেতারের সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি :
শরৎচন্দ্র বসুর পৌত্র ইতিহাসবিদ সুগত বসু।

সঞ্চালনায় থাকছেন :
অনিকেত দে, ইতিহাসের গবেষক
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুনঃপরীক্ষাকেন্দ্রে যেতে ২৫০০০! টাকা ফেরাতে জেইই-মেইন পরীক্ষার্থীদের পাশে ‘জাতীয় বাংলা সম্মেলন’

এই ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। 

আগামী কাল শরৎ চন্দ্র বসুর ১৩১ তম জন্মবার্ষিকীতে বাংলা বেতারের দৃশ্যশ্রাব্য আয়োজন 'শরৎ বসুর স্বপ্ন ও আজকের পশ্চিম বাংলা'।…

Posted by বাংলা বেতার – Bangla Betar on Saturday, September 5, 2020

এই প্রসঙ্গে জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন, ” আমাদের সংগঠনের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে তৈরি অনলাইন রেডিও স্টেশন ‘বাংলা বেতার’। রাজনৈতিক আলোচনা, শিক্ষামূলক বিষয় নিয়ে ভিন্ন ধরনের অনুষ্ঠান এই রেডিও স্টেশনে আমরা করে থাকি। আশা করি ‘শরৎ বসুর স্বপ্ন ও আজকের পশ্চিমবাংলা’ অনুষ্ঠানটিও শ্রোতাদের মন জয় করবে।”

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...