Saturday, June 27, 2026

বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবি: মুখ্যমন্ত্রীকে ইমেল জাতীয় বাংলা সম্মেলনের

Date:

Share post:

রবীন্দ্রনাথ ঠাকুর ‘বহিরাগত’। বিশ্বভারতীর উপাচার্যের এই মন্তব্য ঘিরে চলছে তুমুল বিতর্ক। ওই মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হল জাতীয় বাংলা সম্মেলন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণের দাবি তোলেন সংগঠনের সদস্যরা। তা নিয়ে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যাকে একটি ইমেলও করেন তাঁরা।

ইতিমধ্যেই, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে  দিয়েছেন বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের একাংশ। প্রতিবাদ জানিয়েছে জাতীয় বাংলা সম্মেলনও।  উপাচার্যের এই মন্তব্য বাংলার সংস্কৃতিকে আঘাত করে । তাই এর বিরুদ্ধে দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গণ ইমেল পাঠানো হয়।

বিষয়টি নিয়ে জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ হিসেবে অভিহিত করায় সমগ্র দেশের বাঙালিদের ভাবাবেগে আঘাত লেগেছে। শুধু তাই নয়, বিদ্যুৎবাবু শান্তিনিকেতনে বসবাসকারী বাঙালিদের নিয়েও কুরুচিকর মন্তব্য করেছেন।” তিনি আরও বলেন,  “এই বিষয়টি নিয়ে আগামিদিনে শান্তিনিকেতনে গিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি আমরা।”

প্রসঙ্গত , গত ১৭ অগস্ট পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতী চত্বরে ভাঙচুর চালানো হয়।  তারপরই উপাচার্যের একের পর এক মন্তব্যে সৃষ্টি হয় বিতর্ক।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...