Saturday, June 27, 2026

রাজ্যে ৩৫৬ ধারা জারি করে ভোট চান কৈলাশ, দলেই বিরোধিতা

Date:

Share post:

বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীর। আর তাতে রাজ্য রাজনীতি সরগরম। বিজেপির কেন্দ্রীয় এই নেতা শনিবার বলেন, অবাধ ভোট করতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।কৈলাসের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন দলের আর এক শীর্ষ রাজ্য নেতা রাহুল সিনহা। তাঁর স্পষ্ট কথা, রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট চায় না বিজেপি। পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, এরা গণতন্ত্রকে হত্যা করতে চায়। তাই যদি হয় তাহলে ২০১৯ সালে ভোট কেন রাষ্ট্রপতি শাসনের হলো না? গণতন্ত্রের উপর আস্থা না থাকলেই এসব কথা বলা হয়।

শনিবার হেমতাবাদের প্রয়াত বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের বাড়িতে যান কৈলাশ বিজয়বর্গী এবং অরবিন্দ মেনন। সেখান থেকে বেরিয়েই কৈলাস বলেন, রাজ্যে অরাজক অবস্থা চলছে। এই অবস্থার মধ্যে ভোট হতে পারে না। আমরা রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়েছি। নিরপেক্ষ এবং সন্ত্রাসবিহীন নির্বাচন করার জন্য রাজ্যে ৩৫৬ ধারা জারি করা দরকার। কৈলাসের এই বক্তব্য বিজেপির রাজনৈতিক ইচ্ছা সামনে এনে দিয়েছে। এ নিয়ে যে রাজনৈতিক মহল উত্তাল হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু রাজ্য দলেই এই বক্তব্য বিরোধিতার মুখে পড়ায় কৈলাশের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠেছে।

হেমতাবাদের প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের সাথে দেখা করলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...