Tuesday, June 23, 2026

বাবার টাকা হাতানোর ছক ফাঁস!

Date:

Share post:

বিলাসবহুল জীবন কাটাতে অভ্যস্ত । অথচ তাকেই কিনা অপহরণের গল্প ফাঁদতে হল। বাবা অবসর নিয়েছেন। তার কাছ থেকেই টাকা হাতানোর ছক! বৃদ্ধ মা-বাবাকে এইভাবে অত্যাচারের অভিযোগে গ্রেফতার তথ্য প্রযুক্তি সংস্থার প্রাক্তন কর্মী। উত্তর ২৪ পরগনার নিমতার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,
তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি থেকে বরখাস্ত হন ওলাইচণ্ডীতলার বাসিন্দা ২৭ বছরের রণিত দেব। অভিযোগ, বুধবার ব্যাঙ্কে যাওয়ার নাম করে উধাও হয়ে যান ওই যুবক। পরে তাঁর মোবাইল নম্বর থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন আসে।প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
তদন্তে নামেপুলিশ । মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্রে ধরে নিউটাউনের একটি হোটেল থেকে ওই যুবককে আটক করে পুলিশ। পরে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত স্বীকার করেছে , বিলাসবহুল জীবনযাত্রার কারণেই অবসরপ্রাপ্ত বাবার কাছ থেকে টাকা হাতানোর ছক কষেছিল সে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...