Friday, April 3, 2026

প্রয়াত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অ্যানি জন

Date:

Share post:

প্রয়াত বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অ্যানি জন। ৯৯ বছর বয়সে জীবনাবসান হলো তাঁর। নিজের মায়ের সন্তানের প্রসব করিয়েছিলেন। মায়ের ১১তম সন্তানের জন্ম অ্যানির হাত ধরেই। কেরালার ত্রিশূরের চালাকুড্ডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যানি।

এরনাকুলাম জেলার ভেপিনে জন্ম বিখ্যাত এই চিকিৎসকের। বাবা আব্রাহাম এবং মা চার্চির প্রথম সন্তান অ্যানি। রাম বর্মা ইউনিয়ন হাই স্কুলে পড়তেন তিনি। স্কুলের পাঠ শেষ করে মহারাজা কলেজে ভর্তি হন। এরপর স্ট্যানলি মেডিক্যাল কলেজে লেখাপড়া করেন। অ্যানির জন্মের সময় তাঁর মা চার্চির বয়স মাত্র ১৬ বছর। চার্চি তাঁর শেষ সন্তানের জন্ম দেন তাঁর ৪৬ বছর বয়সে।

১৯৫৬ সালে ডা. ওসি জনের সঙ্গে অ্যানির বিয়ে হয়। দুজনেই সেই সময় এরনাকুলাম জেলা হাসপাতালের চিকিৎসক। দীর্ঘদিন ওই হাসপাতালে মানুষের সেবা করেন তাঁরা। এরপর চালাকুডি এলাকায় নিজেদের হাসপাতাল তৈরি করেন দম্পতি। উদ্দেশ্য ছিল, কম খরচে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। জীবনের বেশিরভাগ সময়টাই মানুষের সঙ্গে দিয়েছিলেন চিকিৎসক দম্পতি। সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের অ্যানি বিনামূল্যে নার্সিং ট্রেনিং দিতে শুরু করেন। এমনকী অ্যানির জীবন কাহিনী ফুটে উঠেছে রুপোলি পর্দাতেও।

আরও পড়ুন : জাতীয় শিক্ষানীতি নিয়ে রাষ্ট্রপতির নেতৃত্বে সোমবার সব রাজ্যের সঙ্গে বৈঠক

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...