Friday, June 26, 2026

রাজভবনের ৫ কর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি রাজ্যপালের কার্যালয়ের

Date:

Share post:

রাজ্য-রাজভবন সংঘাত জিইয়ে রেখে পাঁচকর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি জানানো হল। প্রশাসনের বিরুদ্ধে রাজভবনের উপর ‘নজরদারির’ অভিযোগের ভিত্তিতেই এই আবেদন বলে অনুমান বিশেষজ্ঞ মহলের।

কর্মরত আধিকারিক ও কর্মীদের ফিরিয়ে নিতে বলে চিঠি গিয়েছে রাজ্যপাল কার্যালয় থেকে- তার মধ্যে চারজন অফিসার এবং এক জন জমাদার। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প কর্মী-অফিসার পাঠাতে বলা হয়েছে নবান্নকে। এই আর্জি মেনে নেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন : শিক্ষক দিবসের এমন উপহার, যা জানলে আপনিও গর্বিত হবেন!

যে চারজন অফিসারকে বদলির আর্জি গিয়েছে, তাঁদের মধ্যে তিন জন রাজ্য সরকারি দফতরের কর্মী। তাঁদের ফিরিয়ে নিতে অসুবিধা নেই। কিন্তু এক আধিকারিক এবং জমাদার রাজভবনের নিয়ন্ত্রণাধীন কর্মী। তাঁদের ক্ষেত্রে কী করা হবে, তা এখনই বলা যাচ্ছে না বলে নবান্ন সূত্রে খবর।
জগদীপ ধনখড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই তাঁর সঙ্গে রাজ্যের সংঘাতের অব্যাহত। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর জগদীপ ধনকড়। সব কথার উত্তর না দিলেও বেশ কিছু ক্ষেত্রে তার জবাব দিয়েছে নবান্ন। এমনকী তাঁর এই আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। সব কিছু ছাপিয়ে কয়েক দিন আগে ধনকড় অভিযোগ করেন, রাজভবনের উপরে নজরদারি চালানো চলছে। রাজভবনের নথি চলে যাচ্ছে প্রশাসনের হাতে। রাজভবনের বেশির  ভাগ অফিসার-কর্মীকে যে হেতু রাজ্য সরকারই পাঠায়, তাই নজরদারির অভিযোগের পরে ওই অফিসার-কর্মীদের দিকেই আঙুল উঠছে। এই বিতর্ক থেকেই সম্ভবত রাজভবন এতজনের বদলি চেয়েছে বলে মত অনেকের। সরকারি ভাবে অবশ্য কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

কিছু দিন আগে পৃথক একটি সচিবালয় চেয়ে রাজভবনের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়। সেই বিষয়ে এখনও নিজেদের সিদ্ধান্তের কথা জানায়নি নবান্ন।

আরও পড়ুন : মদন মিত্রের ওপর স্টিং অপারেশন চালাতে গিয়ে গ্রেফতার তিন বিজেপি কর্মী

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...