Friday, June 26, 2026

Big Breaking: সংক্রমণের জের, ৮ দিন বন্ধ খড়গপুর আইআইটি

Date:

Share post:

সংক্রমণের জেরে খড়গপুর আইআইটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। শনিবার আইআইটি- র পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস। এই ৮ দিন ক্যাম্পাসের ভেতরে ঢোকা বা ক্যাম্পাস থেকে বাইরে বেরোনো যাবে না বলে সাফ জানিয়েছে কর্তৃপক্ষ।

দিন কয়েক আগে খড়গপুর আইআইটি- র বেশ কয়েকজন পড়ুয়ার ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই আবহে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। তাই একরকম লকডাউন ঘোষণা করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন প্রশাসনিক, পঠন-পাঠন সংক্রান্ত সব কাজ বাড়িতে বসেই করতে হবে। এই সময় অধ্যাপক, পড়ুয়া, কর্মীরাও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে একটি স্কুল আছে। বন্ধ থাকবে সেই স্কুলের সব রকম কাজও।

আরও পড়ুন : রাজভবনের ৫ কর্মীকে ফিরিয়ে নিতে নবান্নে আর্জি রাজ্যপালের কার্যালয়ের

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...