Friday, April 3, 2026

এনআরএস হাসাপাতালে করোনা আক্রান্ত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

Date:

Share post:

এনআরএস হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হল করোনা আক্রান্ত যুবকের ঝুলন্ত দেহ। রবিবার সকালে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে এনআরএস হাসপাতালের চেস্ট বিল্ডিংয়ের নতুন করোনা ওয়ার্ডের তিন তলার শৌচাগারে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় এক যুবককে। করোনা আক্রান্ত হওয়ায় ওই যুবককে দিন চারেক আগে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃঅব্যবস্থায় বিরক্ত খোদ ডেপুটি সিএমওএইচ, হাসপাতাল ছেড়ে গেলেন নার্সিংহোমে

যুবকের ঝুলন্ত অবস্থায় দেখে ছুটে আসেন হাসপাতালে কর্মীরা। যুবককে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই তড়িঘড়ি হাসপাতাল থেকে খবর দেওয়া হয় তাঁর বাড়িতে।
পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম রাজকুমার বেরা। বয়স ৩৮ বছর। রাজকুমারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে। তিনি বহু দিন ধরেই রক্তের জটিল সমস্যায় ভুগছিলেন এই এনআরএস হাসপাতালের হেমাটোলজি বিভাগে নিয়মিত চিকিৎসা করাতে আসতেন তিনি। কিন্তু কয়েক দিন আগেই তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে।

আরও পড়ুনঃহাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করোনা আক্রান্ত ব‍্যাঙ্ক ম‍্যানেজার

গত ২ সেপ্টেম্বর এনআরএস-এ ভর্তি করা হয়েছিল তাঁকে। করোনা আক্রান্ত হওয়ায় ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসিক অবসাদের কারণেই ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...