Wednesday, June 24, 2026

বেনজির ভাষায় পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, হমকি সরকার ভাঙ্গারও

Date:

Share post:

এবার রাজ্যের পুলিশকে বেনজির ভাষায় সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি রাজ্য সরকার ফেলে দেওয়ার হুমকিও দিয়েছেন৷

রবিবার খড়দহে এবং ঘোলা বাসস্ট্যান্ডে ‘চায়ে পে চর্চা’য় অংশ নিয়ে তৃণমূল, রাজ্য সরকার ও পুলিশের একাংশকে আক্রমণের নিশানা করে দিলীপ ঘোষ বলেছেন:

◾ তৃণমূলের কথায় আজ যে পুলিশ অফিসাররা আমাদের কর্মীদের মিথ্যা কেস দিচ্ছেন, এখন আপাতত তারা আনন্দে থাকুন। কিন্তু শুনে রাখুন, এই আনন্দ বেশিদিন থাকবে না। এক বছর পরে বউবাচ্চার মুখ দেখতে দেব না।

◾ রাজ্যের পুলিশ কর্তাদের একাংশ দু’নম্বরি রোজগারে ছেলেমেয়েদের বেঙ্গালুরুতে ভর্তি করেছেন। তাদের পড়াশোনা আর শেষ হবে না। এরা আর ডাক্তার- ইঞ্জিনিয়ার হবে না। তাদের পরিযায়ী শ্রমিক বানিয়ে ছাড়ব।

◾ তৃণমূলের কথায় যে পুলিশ অফিসাররা আজ বেশি তড়পাচ্ছেন, তাদের জীবনের শান্তি শেষ করে দেবো। আমার হারাবার কিছু নেই। কিন্তু যে পুলিশ অফিসার ও তৃণমূল নেতারা মানুষের জীবনের শান্তি নষ্ট করছেন তার হিসেব কড়ায়-গন্ডায় নেব।

◾আজ বা কাল চাকা ঘুরবেই, স্রেফ সময়ের অপেক্ষা৷ যেদিন সরকার ভেঙে দেবো, সবাই একসঙ্গে অনাথ হয়ে যাবেন।

◾ এখন চোখ রাঙাচ্ছেন
যে তৃণমূল নেতারা, পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছেন যারা, তাদের একজনও ছাড়া পাবে না। ইঞ্চি-ফুট সাইজের নেতাদের নাম লিখে রাখুন। কড়ায়-গন্ডায় হিসেব নেব।

এদিন বিজেপির রাজ্য সভাপতি যেভাবে সরকার ভাঙ্গার হুমকি দিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন- ‘বিজেপির বড় দালাল রাজ্যপাল’, ধনকড়কে নজিরবিহীন তোপ সাংসদ কল্যাণের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...