Wednesday, June 24, 2026

চলছে মমতা ম্যাজিক! হাওড়ার বিজেপিকে জোর ধাক্কা দিয়ে ঝাঁকে ঝাঁকে যোগ তৃণমূলে

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এবং তাঁর উন্নয়নে সামিল হতে এবার কলকাতার উপকণ্ঠে হাওড়া জেলায় পদ্ম শিবিরে ফের বড়সড় ভাঙন। আজ, রবিবার বিজরপি ছেড়ে প্রায় ৫০০-এর বেশি সক্রিয় কর্মী ঘাসফুল শিবিরে যোগ দিলেন।

গেরুয়া শিবিরের প্রতি আস্থা হারিয়েই এরা তৃণমূলে যোগ দিলেন বলে জানিয়েছেন। রবিবার বিকেলে এই দলবদলের ঘটে হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ে। বিজেপি ছেড়ে আসা কয়েকশো মহিলা কর্মী ও সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সদর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই।

অরূপ রায় জানান, এরা তৃণমূলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে দল করবেন। এরা মূলত পুরসভার ২০ নং ওয়ার্ডের টিকিয়াপাড়া অঞ্চলের বাসিন্দা। গত নির্বাচনে ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন যিনি সেই তারা বেগমের নেতৃত্বেই এদিন মহিলা কর্মী ও সমর্থকেরা তৃণমূলে যোগদান করলেন।

আরও পড়ুন- বেনজির ভাষায় পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, হমকি সরকার ভাঙ্গারও

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...