Tuesday, February 24, 2026

বিস্ফোরক দিলীপ, মেরে পিঠের চামড়া তুলে দেওয়ার হুমকি তৃণমূল কর্মীদের!

Date:

Share post:

আবার বিস্ফোরক দিলীপ ঘোষ। এবার সরাসরি মারের বদলা মারের হুমকি। বললেন, সব পুলিশকে আমরা এক বছর পর বুঝে নেব। যারা বিজেপি কর্মীদের মারধর করছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, ক্ষমতায় আসার পর তাদের পিঠের চামড়া তুলে নেব। দিলীপের এই কথায় নিশ্চিতভাবেই রাজ্য রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। তৃণমূল বলছে এসব কথায়, শিক্ষার অভাবই ধরা পড়ে।

আরও পড়ুন :  এবার ত্রাণ তহবিলের ১০ কোটির কেলেঙ্কারি, তদন্তের মুখে অর্জুন

রবিবার সকালে ‘চায়ে পে চর্চা’য় বিজেপি রাজ্য সভাপতি এসেছিলেন উত্তর ২৪ পরগনার পরগনার ঘোলা এবং খড়দায়। অভিযোগ এই দুই জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। বাড়ি-ঘর তছনছ করা হয়েছে। এবং মারধর করে কর্মীদের হাসপাতালে পাঠানো হয়েছে। সমস্ত ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দিলীপ। তিনি বলেন, আমরা সব হিসাব রাখছি। পুলিশ নেতাদের চামচাগিরি করছে। এক বছর পর পুলিশকে দেখে নেব। আর যে সব নেতা পুলিশের সাহায্য নিয়ে বিজেপি কর্মীদের মারছে, খুন করছে, তাদের মেরে পিঠের চামড়া তুলে দেবে বিজেপি কর্মীরা। দিলীপের অভিযোগ অনৈতিক উপায় বহু নেতা উপার্জন করে অন্য রাজ্যে বহু অর্থ খরচ করে সন্তানদের পড়াচ্ছে। এদের কারোর পড়া শেষ হবে না। কারণ, এই অর্থ গরিব মানুষকে শোষণ করার অর্থ। বিজেপি স্লোগান দিয়েছিল ঊনিশে হাফ, একুশে সাফ, সেই স্লোগান স্বার্থক হবে, মানুষই পথ দেখাবেন, দাবি দিলীপের।

এদিনের পথসভায় আরও বলেন গণতন্ত্রকে কিভাবে হত্যা করতে হয় তা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মানুষ ক্ষোভে ফুঁসছেন ব্যালটবক্সে জবাব দেবেন পাল্টা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন এসব কথার মধ্যেই বোঝা যায় শিক্ষার অভাব পুলিশ পুলিশের কাজ করছে মানুষ ওদের সঙ্গে নেই বলে হতাশায় এসমস্ত কথা বলছে আমি বলব দিলীপবাবুর ঠিকঠাক চিকিৎসা করা হোক।

একুশের ভোটকে সামনে রেখে শাসকদল এবং বিজেপির মধ্যে লড়াইয়ের পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। একদিকে যেমন বিবৃতি এবং উস্কানির ছোঁওয়া রয়েছে, অন্যদিকে তেমনি রাজ্যকে স্বাভাবিক রেখে উন্নয়ন এবং কোভিড পরিস্থিতি মোকাবিলার চ্যালেঞ্জ রয়েছে। যতদিন যাবে পরিবেশ যে ক্রমশ উত্তপ্ত হবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহল মনে করছে একুশের ভোটযুদ্ধ কোভিড পরিস্থিতির পরে ব্যতিক্রমী ভোটযুদ্ধ হতে চলেছে।

আরও পড়ুন : NEET পরীক্ষার্থীদের স্বার্থে ১১-১২ সেপ্টেম্বর লকডাউন তুলে নেওয়ার আর্জি

 

spot_img

Related articles

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...

ভোটার তালিকা সংশোধনে বড় স্বস্তি! সুপ্রিম কোর্টে মান্যতা রাজ্যের যুক্তিতে

এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা দীর্ঘ টানাপড়েনে অবশেষে ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মঙ্গলবারের...

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...