Friday, April 3, 2026

BREAKING: এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

Date:

Share post:

ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানা গিয়েছে, মৃদু উপসর্গ নিয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর রিপোর্টও পজিটিভ এসেছে। তবে মৃদু উপসর্গ হলেও জ্যোতিপ্রিয় মল্লিকের যেহেতু হাই ডায়াবেটিস রয়েছে, তাই বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না চিকিৎসকরা।

এই প্রথিম নয়, এর আগেও শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমফান পরবর্তী সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসও। সুজিত বসু শুরুতে হোম আইসোলেশনে থাকলেও পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তিনি অবশ্য করোনাকে জয় করে কিছুদিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরেছিলেন।
করোনা আক্রান্ত হয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও। করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। এবার সেই তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক।

এর মাঝে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। তমোনাশ ঘোষেরও সুগার ছিল মাত্রাতিরিক্ত। সম্প্রতি, করোনায় মৃত্যু হয় এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের।

আরও পড়ুন- রাত পোহালেই সেপ্টেম্বরের প্রথম পূর্ণাঙ্গ লকডাউন: সতর্ক প্রশাসন, আপনিও সচেতন হোন

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...