Friday, June 26, 2026

বিগবস-১৪, নতুন প্রতিযোগী কারা? আসছেন কি রাধে মা!

Date:

Share post:

হিন্দির অন্যতম জনপ্রিয় রিয়াল্যাটি শো বিগবস-১৪ শুরু হচ্ছে ৪ অক্টোবর। নতুন সিজনে প্রতিযোগী কারা হবেন তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন নাম প্রকাশ হল সাত জনের। বাকিদের নাম জানা না গেলেও ইতিমধ্যে ‘রাধে মা’- কে নিয়ে হইচই শুরু হয়েছে।মধুচক্র থেকে যৌন নির্যাতন, স্বঘোষিত গুরু মা, রাধে মা নাকি এবার বিগ বসের প্রতিযোগী হতে পারেন, শোনা যাচ্ছে এমনটাই। এ নিয়ে জল্পনা চললেও, কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জানা গিয়েছে, এবারের বিগ বসে দেখা যাবে জেসমিন ভাসিন, নিশান্ত সিং মালকানি, নেহা শর্মা ও ইজাজ খান, পবিত্র পুনিয়া, নয়না সিং, কুমার জানু। এঁরা ইতিমধ্যেই শো-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

আরও পড়ুন : “অভিনন্দন ভারত”, কেন এমন বললেন রিয়া চক্রবর্তীর বাবা?

জেসমিন ভাসিন, এই অভিনেত্রীকে সম্প্রতি দেখা যাচ্ছে “খাতরো কে খিলাড়ি মেক ইন ইন্ডিয়াতে”। নাগিন-৪ এ অভিনয় করেছিলেন তিনি।এতদিন রিয়্যালিটি শো-তে আসতে রাজি না হলেও এখন তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। নিশান্ত সিং অভিনেতা মালকানি গুড্ডন তুমসে না হো পায়েগা শো ছেড়ে আসছেন শোতে। বলিউড অভেনত্রী নেহা শর্মাও থাকবেন প্রতিযোগী হিসেবে। থাকছেন অভিনেতা ইজাজ খান, অভিনেত্রী পবিত্র পুনিয়া।তিনি ডেটিং রিয়্যালিটি শো স্পিটস ভিলা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। পরে অভিনয় করেছিলেন নাগিন-৩ তেও।একটা কাপুরের সিরিয়াল কুমকুম ভাগ্য ছেড়ে বিগ বসে যোগ দিচ্ছেন অভিনেত্রী নয়না সিং।আর কে থাকছেন জানেন? কুমার জানু। বিখ্যাত গায়ক কুমার শানুর ছেলে তিনি।

আপাতত সাতজনের তালিকা হলেও বাকি সাত নিয়ে জল্পনা। তবে রাধে মা শো-তে এলে বিষয়টা কেমন হবে, সেটাই দর্শকরা ভাবছেন।

‘বিগ বস’- এর সঞ্চালক হিসেবে থাকছেন ‘ভাইজান’। সঞ্চালক হিসেবে তিনি ‘বিগ বস’-এ ভীষণ জনপ্রিয়। সেটা বুঝেই বিপুল দর হাঁকিয়েছেন সল্লু মিয়া। লকডাউনে তিনি পানভেলার রিসর্টে সময় কাটিয়েছেন। এবার কাজে ফিরছেন তবে বিপুল পারিশ্রমিক নিয়ে।আগের সিজনে তিনি সঞ্চালনার জন্য পেয়েছিলেন ২৫০ কোটি। আর এবার এক ধাক্কায় সেটা ৪৫০ কোটি হতে চলেছে। প্রতি পর্বের জন্য তিনি ২০ কোটি নেবেন এমনটাই জানা গিয়েছে।ফলে, ছবির থেকে বেশি আয় সলমন খান করতে চলেছেন রিয়্যালিটি শো-থেকে।

তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ বিতর্কে যেভাবে সল্লু ভাইয়ের নাম জড়িয়েছে, তাতে তাঁর জনপ্রিয়তা আগের মতোই থাকবে কি না, তা বলবে সময়।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...