Thursday, June 25, 2026

আজ মিটল, কাল রিয়ার ভাগ্যে কী আছে?

Date:

Share post:

সুশান্তকাণ্ডে নিষিদ্ধ মাদক যোগের তদন্তে রবিবার এনসিবি টানা ছয় ঘণ্টা জেরা করে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর প্রথমদিনের জেরা শেষে ছাড়া পেয়েছেন রিয়া। কাল সোমবার ফের তাঁকে জেরার জন্য তলব করা হয়েছে । সুশান্ত সিং রাজপুতের নিষিদ্ধ মাদক ব্যবহারের অভ্যাস সামনে আসার পর এবার রিয়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। রিয়া যদিও ইতিমধ্যেই দাবি করেছেন যে তিনি জীবনে কোনওদিন নিষিদ্ধ মাদক ব্যবহার করেননি, তবে তাঁর সেই বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তদন্তকারীরা। কারণ ইতিমধ্যে এই মামলায় ধৃত ব্যক্তিদের জেরা করে জানা গিয়েছে, মাদক কেনাবেচার বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবহিত ছিলেন রিয়া। এমনকী তাঁর একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক পাচারকারীদের সঙ্গে কথোপকথনের তথ্য প্রমাণ সামনে এসেছে। এই মামলায় মুম্বইয়ের পাঁচ মাদক পাচারকারী ছাড়াও গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের হাউজ কিপার দীপেশ সাবন্ত। আগামীকাল এদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে রিয়া চক্রবর্তীকে।

আরও পড়ুন-কঙ্গনাকে অশালীন ভাষায় কটুক্তি সঞ্জয় রাউতের, চাঁচাছোলা ভাষায় জবাব অভিনেত্রীর

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...