Friday, April 3, 2026

সিঁড়িতেই আদালত! বৃদ্ধার জন্য অভিনব শুনানি বিচারপতির

Date:

Share post:

বয়সের ভারে ন্যুব্জ এক বৃদ্ধা। আদালতের সিঁড়ি বেয়ে ওঠা কার্যত অসম্ভব। কিন্তু উঠতে তো হবেই মামলার শুনানি আছে। বারংবার চেষ্টা করেও ব্যর্থ। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। খবর পেয়ে ছুটে গেলেন স্বয়ং বিচারপতি। বিচারসভা বসল সিঁড়িতেই।

ঘটনা তেলেঙ্গানার। রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতের এই ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বৃদ্ধার সঙ্গে কথা বলছেন বিচারপতি। দু’বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছেন না ওই বৃদ্ধা। সুরাহা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু বয়সের ভারে সিঁড়ি বেয়ে ওঠার ক্ষমতা নেই।

অনেক ঘোরাঘুরির পর শুনানির দিন ঠিক হয়েছে। কিন্তু শারীরিক ক্ষমতা নেই। আব্দুল হাশেম নামে ওই বিচারপতি জানতে পারেন বৃদ্ধার পরিস্থিতির কথা। খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নেমে এলেন বিচারপতি। সিঁড়ির গোড়ায় বসেই শুনানির কাজ শেষ করেন। বৃদ্ধার সমস্যার কথা সব শোনেন তিনি। সুরাহা হয় সমস্যার।

আরও পড়ুন-মোদির রাজ্য থেকে মমতার রাজ্যে সহজ ব্যবসা করা, তথ্য দিয়ে জানাল কেন্দ্র

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...