Tuesday, June 23, 2026

কামারহাটিতে বোমা বিস্ফোরণে মৃত ২, গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ১

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার কামারহাটির গোলিঘাটে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ ঘটে। যার জেরে মৃত্যু হয় দুই ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

এই বোমা বিস্ফোরণে নিহতদের মধ্যে একজনের নাম শেখ রাজু (৩৫)। অপরজনের নাম মহম্মদ শাহিদ (৩০)। আহতের নাম মহম্মদ আনিশ। বিস্ফোরণস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শেখ রাজু , শাহিদকে ও আনিশকে স্থানীয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শেখ রাজু ও শাহিদকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আনিশেরও চিকিৎসা চলছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন – শারীরিক দূরত্ব বজায় রেখে হবে দুর্গাপুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...