Saturday, April 4, 2026

ফুলবাগানের রেস্তোরাঁয় শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৩

Date:

Share post:

আনন্দপুরের ঘটনার মধ্যেই শহরের অন্যপ্রান্তে শ্লীলতাহানীর অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ফুলবাগানে রেস্তরাঁয় ডিনার কখন করতে যাওয়া তরুণীদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ।

ওই রাতে ফুলবাগানের একটি রেস্তোরাঁয় ডিনার করতে যান কয়েকজন তরুণী। সঙ্গে শিশুরাঊ ছিল।
কাঁকুড়গাছির ওই রেস্তোরাঁয় ডিনারে গিয়ে নিজেদের মধ্যেই গল্পগুজবে মেতেছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় সেখানে ৩ মত্ত যুবক উপস্থিত ছিলেন। তরুণীরা যখন ডিনার করছিলেন, তখন অন্য টেবিলে বসা ওই ৩ যুবক তাঁদের ছবি তোলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেন তরুণীরা। অভিযোগ, প্রতিবাদ করাতে রেস্তরাঁর ভিতরেই তরুণীদের উত্ত্যক্ত করতে থাকেন অভিযুক্তরা।

পরিস্থিতি উত্তপ্ত হতে রেস্তোরাঁর তরফে ফুলবাগান থানায় ফোন করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত তিন মত্ত যুবককে গ্রেফতার করা হয়। যদিও ওই যুবকদের সঙ্গে থাকা আত্মীয়দের মতে, অভিযোগকারীদের নয়, তাঁরা নিজেদেরই ছবি তুলছিলেন। অভিযোগকারীরাই ওই যুবকদের সঙ্গে অভব্য আচরণ করে। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : দলীয় নেতার শাস্তিতে ক্ষুব্ধ রবীন কেন বিমানের সঙ্গে ঝগড়া করলেন?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...