Sunday, May 31, 2026

দলীয় নেতার শাস্তিতে ক্ষুব্ধ রবীন কেন বিমানের সঙ্গে ঝগড়া করলেন?

Date:

Share post:

বিমান বসুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন দলের বর্ষীয়ান নেতা। আর সে নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেই বিস্মিত জিজ্ঞাসা, কেন এমন করলেন কমরেড!

ঘটনাস্থল সিপিএমের রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠক। শুক্রবার। বিমানের সঙ্গে ঝগড়ায় জড়ালেন বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলার সুপারিশের ভিত্তিতে হলদিয়ার নেতা শ্যামল মাইতিকে জেলা কমিটি এবং জেলা সম্পাদকমন্ডলী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়েন রবীন দেব। রবীন রাজ্য কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের দায়িত্বে। রবীন আর শ্যামলের সম্পর্ক যথেষ্টই ঘনিষ্ঠ। তাই শ্যামলের বিরুদ্ধে কমিশন হওয়ার পরেই ক্ষোভ বাড়ছিল রবীনের। রাজ্য কমিটিতে শাস্তির খবর শুনে আর নিজেকে ধরে রাখতে পারেননি।

দলের বৈঠকে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শ্যামলের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন। তিনি জানান, জেলার সুপারিশের ভিত্তিতে শ্যামলকে জেলা কমিটি ও জেলা সম্পাদকমণ্ডলী থেকে সরিয়ে দিয়ে শুধু পার্টি কর্মী করে রাখা হচ্ছে। ভার্চুয়াল বৈঠকে ছিলেন দলের সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তাঁদের উপস্থিতিতে রবীন বলে ওঠেন, এটা কেন হলো? এটা কোন মিটিংয়ে ঠিক হয়েছে? বিমান বসু বলেন, জেলা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেই বৈঠকে সূর্যকান্ত, মিনতি ঘোষ ছিলেন। তুমিও ছিলে। তুমি কথা বলে বেরিয়ে গিয়েছিলে। মিনিটসে সে কথা লেখাও আছে।

বিমানের এই কথায় আরও উত্তেজিত হয়ে পড়েন রবিন। বলেন, আমি আর পূর্ব মেদিনীপুর যাব না। আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। এবার রেগে গিয়ে আরও কিছু বলতে চাইছিলেন রবিন দেব। তাকে থামান মহম্মদ সেলিম। বলেন, তুমি বেকার মুখে মুখে তর্ক করছো কেন? তোমার কিছু বলার থাকলে সেটা সেক্রেটারিয়েটে বলার সুযোগ রয়েছে তো! অপ্রস্তুত হয়ে বর্ষীয়ান রবীনের এই ঝগড়াঝাটি দেখছিলেন সূর্যকান্ত। তাঁর অস্বস্তির কারণ, বৈঠকে ছিলেন দলের সম্পাদক ইয়েচুরিও। কিন্তু শ্যামলকে বাঁচাতে কেন রবিনের এই তৎপরতা? কোন স্বার্থ? কোন বন্ধুত্ব? কোন বোঝাপড়া? চটে লাল বিমান-সূর্যরা এবার সেই তথ্য খুঁজতে বসেছেন। ঝামেলায় পড়ে রবীন বলছেন, মত বিনিময় হতেই পারে। কোনও ঝগড়ার প্রশ্ন নেই। কিন্তু শাক দিয়ে কী আর মাছ ঢাকা যায়!!

আরও পড়ুন-  ভাঙড়ে ফুল-মিষ্টি সহযোগে পুরোনো কর্মীদের মান ভাঙিয়ে সংঘবদ্ধ লড়াইয়ের ডাক তৃণমূলের

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...