Monday, April 6, 2026

BREAKING: সাতসকালে নারকেলডাঙার বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই ২৫টি ঝুপড়ি

Date:

Share post:

লকডাউনের সকালে শহরে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আজ, সোমবার সাতসকালে আগুন লেগে যায় নারকেলডাঙার ছাগলপট্টির বস্তিতে। প্রায় ২৫টি ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। অবশেষে দমকলের ১০টি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু।

স্থানীয়রা জাজন, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা লক্ষ্য করেন বস্তিতে আগুন লেগেছে। শুরুতে নিজেরাই আগুন নেভানোর কাজে হাত দেন বস্তিবাসীরা। কিন্তু আগুনের দাপট এতটাই বেশি চিলব্যে তাকে বাগে আনা সম্ভব ছিল না। খবর পাওয়ার কিছুক্ষণ-এর মধ্যেই দমকলবাহিনী চলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। বস্তি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

২৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। ১০০টির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও হতাহতের কোনও খবর নেই। দমকল মন্ত্রী সুজিত বসু ক্ষতিগ্রস্তদের পাশে সবরকম ভাবে আছে সরকার।

এরা অবশ্য প্রথম নয়। আর আগেও লকডাউনের মধ্যেই আগুন লেগেছিল এই নারকেলডাঙাতেই। এপ্রিল মাসে নারকেলডাঙার ক্যানেল ওয়েস্ট রোডের বস্তিতে বিধ্বংসী আগুন লেগেছিল।

সেবার প্রথমে নারকেলডাঙার ক্যানেল ওয়েস্ট রোডের একটি কাগজের গুদামে আগুন লাগে, সেখান থেকে আগুন বস্তিতে ছড়িয়ে পড়ে। পুড়ে গিয়েছে একটি লরিও।

আরও পড়ুনঃএবার কলকাতার উচ্চতম বহুতল “42”-এ আগুনের আতঙ্ক, এলাকায় চাঞ্চল্য

 

 

 

 

 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...