Monday, April 13, 2026

“দিনে নারী রাতে মদ!”জেলা সভাপতির বিরুদ্ধে নজিরবিহীন স্লোগানে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

Date:

Share post:

একুশের নির্বাচন যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে যখন শাসক তৃণমূল ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই অন্তর্কলহে জর্জরিত গেরুয়া শিবির। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নিম্নস্তরের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। তারই নতুন সংযোজন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। জেলা সভাপতির অপসারণ চেয়ে ঠাকুরনগরে মিছিল করলেন, বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। শুধু তাই নয়, জেলা সভাপতির কুশপুতুলে জুতোর মালা ঝোলানো হয়। তারপর সেই কুশপুতুল দাহও করেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। সবমিলিয়ে বারাসত বিজেপি সাংগঠনিক জেলার গোষ্ঠীকোন্দলে জেরবার।

রোবিবাট বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে প্লাকার্ড নিয়ে মিছিল করে “বারাসত জেলা বিজেপি বাঁচাও কমিটি”। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সেই প্ল্যাকার্ডে জেলা সভাপতির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন।

বিক্ষোভকারী বিজেপি কর্মী-সমর্থকদের প্ল্যাকার্ডে কোথাও লেখা,”দিনে নারী রাতে মদ, বিক্রি হচ্ছে বারাসত জেলা বিজেপির পদ।” কোথাও আবার লেখা, “তৃণমূলের দালাল মাতাল শঙ্কর চ্যাটার্জি দূর হটো।” কোথাও লেখা, “ধর্ষণকামী, নারীলোলুপ শঙ্কর চাটার্জির শাস্তি চাই।” যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দর মহলে তরজা তুঙ্গে।

আরও পড়ুন – কোন্দল তীব্রতর, ফের চিঠি সোনিয়া গান্ধীকে, নিশানায় এবার প্রিয়াঙ্কাও

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...