Monday, April 6, 2026

বাবাকে খুন করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল ছেলে! তারপর?

Date:

Share post:

অভিযোগ ছেলের হাতে খুন হয়েছেন বাবা। অভিযোগ করলেন মা। বাবার নিথর দেহ পরে রয়েছে বাড়ির বারান্দায়, আর ঘরে গিয়ে নিশ্চিন্তে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে ছেলে। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানা এলাকার ডি সি রোডে। অভিযুক্ত ছেলে রাজা দাসকে আটক করেছে পুলিশ। মৃতের নাম বাবু দাস (৬০)। এদিন সকালে খবর পেয়ে তাঁকে ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দেহটি ময়না তদন্তে পাঠানো হচ্ছে।

ছেলের বিরুদ্ধে অভিযোগ, মদ খাওয়া নিয়ে বচসার জেরেই বাবাকে নেশার ঘোরে খুন করেছে সে। অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রতিবেশীরা জানাচ্ছেন, ছেলে রাজা দাস বেশ শিক্ষিত। কমার্স নিয়ে স্নাতকোত্তর করেছে সে। একটি বেসরকারি সংস্থায় চাকরিও করত রাজা। কিন্ত লকডাউনের পর কর্মহীন হয়ে পড়ে। অন্যদিকে বাবা বাবু দাস আগে লেদার কমপ্লেক্সে কাজ করতেন। বর্তমানে অন্য পেশায় যুক্ত ছিলেন। টাকা-পয়সা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো।

তারমধ্যে নিত্য মদ খেয়ে বাড়ি ফিরত ছেলে। আর তাই নিয়ে সাংসারিক অশান্তি ছিল রোজকার ঘটনা ছিল। কিন্তু এবার তা চরিম আকার ধারণ করে। ছেলের হাতে খুন হতে হলো বাবাকে।

আরও পড়ুন- কামারহাটি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বাড়ির মালিক

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...