Tuesday, March 31, 2026

কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে ‘জাতীয় বাংলা সম্মেলন’-এর মশাল মিছিল

Date:

Share post:

কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ‘জাতীয় বাংলা সম্মেলন’। বাংলার মানুষের অধিকারের স্বার্থে কাজ করা এই গণসংগঠনের সদস্যরা রবিবার মশাল মিছিলে পা মেলালেন। বাংলা জুড়ে সাতটি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে তাঁদের সংগঠন। এদিন হুগলিজেলা শুনল তাঁদের প্রতিবাদের ভাষা। রেলের বেসরকারিকরণ, করোনা পরিস্থিতিতে উপেক্ষা করে জেইই-মেন এবং ডাক্তারি প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা, নতুন শিক্ষানীতি কেন্দ্রের এই সমস্ত সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠল জাতীয় বাংলা সম্মেলন।

আরও পড়ুনঃপরীক্ষাকেন্দ্রে যেতে ২৫০০০! টাকা ফেরাতে জেইই-মেইন পরীক্ষার্থীদের পাশে ‘জাতীয় বাংলা সম্মেলন’

এই মিছিলে অংশ নেন সংগঠনের সভাপতি অনির্বান বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস, হুগলি জেলা সভাপতি অনির্বান ভট্টাচার্য সহ সংগঠনের একাধিক সদস্য । সংগঠনের সভাপতি অনির্বান বন্দ্যোপাধ্যায় বলেন ” দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাপ্য জিএসটির টাকা ফেরত না দেওয়ার মধ্যে দিয়ে কেন্দ্রের বাংলা বিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছে। আমফানের সময়েও আমাদের হাতে সামান্য টাকা ধরিয়ে কেন্দ্র চলে গেছিল। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

আরও পড়ুনঃসাফল্যের পরও চাকরি অনিশ্চিত ! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের

জেইই-মেন এবং ডাক্তারি প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন, “এই করোনা পরিস্থিতিতে জেইই-মেন নিতে এতো তৎপর কেন্দ্র কিন্তু অন্য দিকে ২০১৭ থেকে SSC CGLর মাধ্যমে কর্মী নিয়োগ হয়নি। ২০১৮ ফল এখনও আজও প্রকাশ পায়নি কেন ?” প্রতিবাদ মিছিলে উঠে আসে কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে এমনই প্রশ্ন।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...