Tuesday, June 23, 2026

কলেজে অনলাইন ভর্তিতেও আর্থিক প্রতারণা, অভিযুক্ত কলকাতার দুই যুবক

Date:

Share post:

কলেজে ভর্তির সময় বেআইনি লেনদেন রুখতে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও প্রতারণার খবর মিলছে। কলেজে ভর্তির নামে জালিয়াতির অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগও দায়ের করেছেন দক্ষিণ কলকাতার কসবা এলাকার এক মহিলা।

রাজডাঙা মেন রোডের বাসিন্দা ওই মহিলার সঙ্গে কসবার বেদিয়াডাঙার বাসিন্দা আমনের আলাপ ছিল। মহিলার অভিযোগ, তাঁর ভাইঝি ও তাঁর বন্ধুদের উত্তর কলকাতার কাশীপুরের একটি কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করের দেওয়ার প্রতিশ্রুতি দেন আমন। সেই বিষয়ে অভিযোগকারিণীর সঙ্গে হিমাংশু নামে আরেক যুবকের পরিচয় করিয়ে দেন আমন। বড়তলার বাসিন্দা হিমাংশু নিজেকে কাশীপুর রোডের ওই কলেজের প্রাক্তন ছাত্র বলে পরিচয় দেন। ওই মহিলার ভাইঝি ও ভাইঝির তিন বন্ধুকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলেও অভিযোগ। বদলে ১ লাখ ৫১ হাজার টাকা দাবি করেন।

কয়েক দফায় নগদ ও অনলাইনে সেই টাকা হিমাংশুকে দেন ওই মহিলা। বদলে হিমাংশুও অনলাইনে কিছু নথি পাঠায়। সেই নথি নিয়ে পড়ুয়ারা কলেজে ভর্তি হতে গেলে, জানা যায় সেগুলি জাল। এর পরই ওই মহিলা চিৎপুর থানায় আমন ও হিমাংশুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ভর্তির বিষয় জালিয়াতি বন্ধ করতেই রাজ্য সরকার অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করেছে। কিন্তু তারপরেও অসচেতনতা ফলে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটছে বলে মত পুলিশের।

আরও পড়ুন- করোনা-যোদ্ধা ও সফল পড়ুয়াদের সম্মান প্রদর্শন কাঁকুড়গাছিতে

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...