Friday, April 3, 2026

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি, দলীয় কর্মীদের হাতেই বেধড়ক মার খেলেন যুবনেতা

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। একদিকে যখন ঘর গোছাচ্ছে তৃণমূল, ঠিক তখনই গেরুয়া শিবিরে একের পর এক ফাটল। নব্য আর আদি বিজেপি দ্বন্দ্বে অশনি সংকেত পদ্ম শিবিরে। এবার দলীয় কর্মী-সমর্থকদের হাতেই বেধড়ক মার খেলেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের যুবমোর্চার এক নেতা। নাম অনিকেত দে। অভিযোগ, বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের হাতুড়ির আঘাতেই মাথা ফেটেছে তাঁর। আক্রান্ত হয়েছেন তাঁর অনুগামীরাও। হামলাকারীদের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অশোকনগরের আক্রান্ত বিজেপি যুবমোর্চা নেতা অনিকেত দে ৪ নম্বর জোড়াপুকুর এলাকার বাসিন্দা। অশোকনগর এলাকার পরিচিত ও জনপ্রিয়ত মুখ তিনি। অনিকেত বারাসত সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্য যুব মোর্চার কার্যকরী কমিটির সদস্য হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছেন।

জানা গিয়েছে, অনিকেত দে তাঁর সঙ্গীদের উপর লাঠি, রড, ছুরি, হাতুড়ি নিয়ে আচমকা হামলা চালায় ১৫–‌২০ জনের একটি দল। হামলার সময় হাতুড়ি দিয়ে অনিকেতের মাথায় আঘাত করে। তাঁর সঙ্গীদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁদের প্রত্যেককে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনিকেতের সঙ্গীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, তাঁর মাথায় সাতটি সেলাই পড়ে।

এরপরই অনিকেটবেই হামলার দায় চাপিয়েছেন তাঁর দলেরই আরেক বিজেপি নেতার ওপর। বারাসত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্রের অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন অনিকেত ও তাঁর অনুগামীরা। হামলাকারীরা বর্তমান জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জির হাত ধরে সদ্য বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন অনিকেত। আর দলে আধিপত্য বিস্তার করতে দলের পুরনো নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। হামলাকারীরা পলাতক।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...