Tuesday, April 7, 2026

কোভিড মোকাবিলায় রক্ত-প্লাজমা দান, তবু সমালোচনার শিকার পুলিশ: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কোভিড যোদ্ধা হিসেবে পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পুলিশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নবান্নে মঙ্গলবার একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে পয়লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এবছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকায় ১ তারিখ অনুষ্ঠান পালন করা যায়নি। সেজন্যেই ৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার এই অনুষ্ঠান রাজ্য জুড়ে পালিত হয়। এই উপলক্ষে কলকাতার এবং রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, অতিমারি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার সামলানোর পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া, এমনকী রক্ত-প্লাজমা দান করেছে পুলিশ। মানবিক হয়ে কাজ করছে। কোভিড যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে তাঁদের করোনা আক্রান্ত হতে হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত রক্ত-প্লাজমা দান করেছেন তাঁরা।
৭৯৬৩ জন পুলিশ কাজ করতে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছেন। ২৪ জন পুলিশকর্মী মারা গিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হচ্ছে। প্রচুর সরকারি কর্মী ও করোনা মোকাবিলায় গিয়ে ভাইরাস আক্রান্ত হয়েছেন।
এর পাশাপাশি এদিন পুলিশ কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের জুনিয়র কনস্টেবলদের কনস্টেবল পদে উন্নীত করা হয়েছে।
মমতা বলেন, কলকাতা পুলিশের সঙ্গে আগে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা হত। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশও এখন ভালো কাজ করছে। কিন্তু সামান্য ভুল ত্রুটি হলেও তাদের কুৎসা করা হয়। এমনকী পুলিশের পরিবারকেও খারাপ ভাবে আক্রমণ করা হয়।

পুলিশ মানবিক হয়ে কাজ করছে। যেকোনো পরিস্থিতিতেই পুলিশ এগিয়ে এসে কাজ করে। আগে পুলিশের কাজ কম ছিল, এখন সব কাজই করতে হয় পুলিশকে। আমফানের সময় বিডিও, ডিএম দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে পুলিশ। এতসব কাজের পরেও আইনশৃঙ্খলা রক্ষা করে তারা। অনুষ্ঠান শেষে দাঁড়িয়ে পুলিশকে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – পুজোর গুজব: কান ধরে ওঠবোসের চ্যালেঞ্জ মমতার

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...