Friday, April 3, 2026

প্রয়াত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তেলুগু অভিনেতা জয়প্রকাশ রেড্ডি। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর।
চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে বহু সিনেমায় অভিনয় করেন এই জনপ্রিয় অভিনেতা । তিনি প্রথম অভিনয় করেন ‘ব্রহ্মপুত্রুদু’ ছবিতে। ‘সমরসিমা রেড্ডি’তে তার দুরন্ত অভিনয় সবার নজর কাড়ে । এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি । বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় দক্ষতা তাকে স্বতন্ত্র করে তুলেছিল। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো প্রেমিনচুকুদাম রা, গব্বর সিং, চেন্নাকেশবারেড্ডি, সিথাইয়া ও টেম্পার।
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...