Friday, April 3, 2026

সম্পূর্ণ বেসরকারিকরণ হচ্ছে রেল? ভাইরাল নিউজ ঘিরে জল্পনা

Date:

Share post:

সম্পূর্ণ বেসরকারিকরণ হচ্ছে ভারতীয় রেল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হয়। দাবি করা হয়, ছাঁটাইয়ের পাশাপাশি রেলকে সম্পূর্ণ ভাবে বেসরকারিকরণ করা হচ্ছে ৷ এর জেরে জল্পনা ছড়িয়ে পড়েছে।

তবে, পিআইবি ফ্যাক্ট চেক ভারতীয় রেলের বেসরকারিকরণের দাবিকে ভুয়ো বলে জানিয়েছে ৷ তাদের পোস্ট অনুযায়ী, এই খবরটির কোনও সত্যতা নেই ৷ এরকম কোনও খবর কোনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি ৷
পিআইবি-র দাবি, ‘খবরটি ভুয়ো ৷ রেলের বেশ কিছু ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের উপরে কাজ চলছে ৷ কিন্তু এখনও তা রেল মন্ত্রকের নিয়ন্ত্রণেই থাকবে ৷’
এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরও একটি খবর ভাইরাল হয়৷ তাতে বলা হয়, ২০২০-২১ সালে রেলের কর্মীদের বেতন দেওয়া হবে না৷ তবে পরে জানা যায় এই খবরটিও ভুয়ো।

রেলের বেসরকারিকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সঙ্গে বিরোধী দলগুলির বিতর্ক চলছে। বিরোধিতায় সরব হাওয়া, আন্দোলন, প্রতিবাদ সব রাস্তাই নিয়েছে অবিজেপির রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেসরকারি উদ্যোগে ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। তবে কবে থেকে সেই প্রকল্প চালু হবে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সেখানেও বলা হয়েছিল সীমিত সংখ্যক ট্রেন চলবে বেসরকারি উদ্যোগে। এই পরিস্থিতিতে রেলের সম্পূর্ণ বেসরকারিকরণ হয়ে যাওয়ার খবরটি ভাইরাল হতে সময় নেয়নি। আশঙ্কার পাশাপাশি এই খবরের বিরোধিতা করে পোস্ট শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমান সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি দেশ বেচে দেওয়ার অভিযোগ তুলছে। এই খবর সেই অভিযোগের পালে আরো বেশি করে হাওয়া দিয়েছিল। কিন্তু পিআইবি থেকে এ খবর ভুয়ো প্রকাশিত হওয়ায় আপাতত বিতর্ক কিছু কমেছে। তবে এর মধ্যেও কারও কারও মনে সন্দেহ যা রটে তার কিছুটাও কি সত্যি নয়!

আরও পড়ুন : লাদাখের পরিস্থিতি গুরুতর, দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বেই, বললেন জয়শঙ্কর

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...