Sunday, June 7, 2026

অনুষ্কা এসে বদলেছেন অভ্যাস, বছরে শুধু খাওয়ার জলের জন্য ‘বিরাট’ খরচ কোহলির

Date:

Share post:

২২ গজে ব্যাট হাতে বিরাট মানেই আবার নতুন রেকর্ড। সাম্প্রতিক সময়ে বিশ্বের ক্রিকেট জগতে সবথেকে বেশি চর্চিত নাম বিরাট কোহলি। ময়দানে তাঁর দক্ষতা মুগ্ধ করে ক্রিকেটপ্রেমীদের। ঠিক তেমনই ফিট বডি ও স্বাস্থ্যও মুগ্ধ করে অনুরাগীদের। শরীর নিয়ে বিশেষ যত্নবান কোহলি। সুস্থ এবং সতেজ থাকতে বিশেষ ব্র্যান্ডের জল খান বিরাট। এক লিটার জলের দাম বর্তমান বাজারে প্রায় ৭ লিটার পেট্রোলের দামের সমান।

ব্র্যান্ড নিয়ে খুব সচেতন ভারতীয় অধিনায়ক। বাড়িতে হোক বা দেশের বাইরে সব সময় সেই ব্র্যান্ডিই তাঁর পছন্দ। বিশেষ ব্র্যান্ডের এই জল ছাড়া অন্য কোনও ব্র্যান্ডের জল খান না বিরাট কোহলি। বছরে এই যনের পিছনে ভারতীয় অধিনায়ক যা খরচ করে তা শুনলে চমকে উঠবেন। বিরাটের পছন্দ বিশেষ এই ব্র্যান্ডের নাম এভিয়েন। পরিস্রুত এই পানীয় জলই তাঁর পছন্দ।

ফ্রান্সের এক ঝরনার জল পরিশোধন করে বোতলবন্দি করে বিক্রি হয়। এক লিটার জলের দাম ৬০০ টাকা। এই জলের জন্য বছরে ৭ লক্ষ টাকা খরচ করেন বিরাট। অনু্ষ্কা বিরাটের জীবনে আসার পরই বিপুল পরিবর্তন এসেছে অধিনায়কের। পাল্টে গিয়েছে খাদ্যাভ্যাস। আগে যেখানে আমিষ ছাড়া খাওয়াই হত না, সেই বিরাট এখন মুখে তুলে নেন নিরামিষ। নামীদামি ব্র্যান্ডের জুস, হেলথ ড্রিঙ্ক এখন তার পছন্দের তালিকায় জায়গা পেয়েছে। শক্তি বাড়াতে ও ফিট থাকতে প্রোটিনযুক্ত খাবার ও বেশিরভাগ সময় সেদ্ধ খাবার খান তিনি ৷ সেইসঙ্গে পাল্টে ফেলেছেন জলের ব্র্যান্ডও।

আরও পড়ুন- হাড্ডাহাড্ডি লড়াই করে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে সেরেনা

 

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...