Sunday, June 28, 2026

কর্মীদের বিক্ষোভের মুখে মঞ্চ ছেড়ে ‘পালালেন’ রেলমন্ত্রী

Date:

Share post:

গিয়েছিলেন রেলের অনুষ্ঠানে। কিন্তু সেখানেই কর্মচারীদের বিক্ষোভের জেরে কার্যত পালিয়ে গেলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার, রাতে লখনউর রেলওয়ে স্টেডিয়াম চারবাগে রেলওয়ে মেনস ইউনিয়নে ৭০তম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন রেলমন্ত্রী। তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, তখনই মঞ্চের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল কর্মচারী। ‘রেলমন্ত্রী মুর্দাবাদ’ স্লোগানে শোরগোল পড়ে যায়।
পেনশন স্কিম, ন্যূনতম বেতনের হার, সাপ্তাহিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দাবিতে সরব হন রেলকর্মীরা। উদ্যোক্তারা মাইক হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। শুধু তাই নয়, রীতিমতো মঞ্চে উঠে পীযূষ গোয়েলের সামনে গিয়ে তাঁরা প্রতিবাদ জানান। দেহরক্ষীরা কোনরকমে ঘিরে ফেলেন রেলমন্ত্রীকে। তারপর সেখান থেকে চলে যান পীযূষ। কোনওরকমে গাড়িতে উঠে একেবারে সোজা এয়ারপোর্ট।

কিন্তু এখানে দুটি প্রশ্ন দেখা দিয়েছে, এক রেলমন্ত্রীর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব যেখানে মঞ্চে রয়েছেন, সেখানে কর্মচারী হলেও কীভাবে একেবারে মঞ্চে উঠে বিক্ষোভ দেখাতে পারলেন প্রতিবাদীরা?
একইসঙ্গে বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, কেন পালিয়ে গেলেন রেলমন্ত্রী। কর্মীদের দাবি-দাওয়া, ক্ষোভ-বিক্ষোভ শুনে কেন সেখানেই তিনি তাঁদের আশ্বস্ত করতে পারলেন না। এটাকে রীতিমতো তাঁর ব্যর্থতা হিসেবে দেখছে বিরোধীরা। তবে এই বিষয় নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বা রেলমন্ত্রকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন- সম্পূর্ণ বেসরকারিকরণ হচ্ছে রেল? ভাইরাল নিউজ ঘিরে জল্পনা

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...