Saturday, June 20, 2026

‘প্রবলেমেটিক’ সুশান্তের সঙ্গে কাজ করতে চাননি, স্পষ্ট জানালেন অনুরাগ

Date:

Share post:

‘প্রবলেমেটিক’ সুশান্তের সঙ্গে কাজ করতে চাননি বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপ। সুশান্ত মৃত্যু তদন্তে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর মাদক যোগে গ্রেফতার হওয়ার পর এই অভিযোগ প্রকাশ্যে আনলেন তিনি। এ বিষয়ে সুশান্তের ম্যানেজারের সঙ্গে চ্যাটের অংশবিশেষ প্রকাশ্যে আনেন। চ্যাটটি হয়েছে সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার সপ্তাহ তিনেক আগে। বুধবার, টুইটারে অনুরাগের এক অনুরাগী সুশান্তের মৃত্যুতে বলিউডের ভূমিকা নিয়ে জানতে চান। তার প্রেক্ষিতে অনুরাগ, সুশান্তের ম্যানেজারের সঙ্গে হওয়া একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, ২২ মে সকালে সুশান্তের ম্যানেজার নতুন কোনও প্রজেক্টে তাঁকে কাজ দিতে অনুরোধ করে মেসেজ করেন পরিচালককে। আর সেখানে অনুরাগ স্পষ্ট জানান, “সুশান্ত খুব প্রবলেমেটিক। ওঁর সঙ্গে কাজ তাই করতে আগ্রহী নই”।

চ্যাটের অংশ প্রকাশ্যে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়েছেন অনুরাগ। তিনি লেখেন, প্রথমেই স্ক্রিনশট প্রকাশ করার জন্য ক্ষমা প্রার্থী। এরপরে তিনি লেখেন, সুশান্তের মৃত্যুর ৩ সপ্তাহ আগে ওঁর ম্যানেজারের সঙ্গে কথা হয়। কিন্তু এতদিন এসব বিষয়ে লেখায় প্রয়োজন বোধ হয়নি। “এখন মনে হল সত্যিটা বলা দরকার। হ্যাঁ আমি ওঁর সঙ্গে কাজ করতে চাইছিলাম না আমার ব্যক্তিগত কারণে”।

শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর খবর পাওয়ার পরে অনুরাগ ম্যানেজারের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করেন। সেই সময়কার স্ক্রিনশটও তিনি প্রকাশ করেন টুইটার হ্যান্ডেলে।

সুশান্তের মৃত্যুর পরেই তাঁর কম কাজ পাওয়া, গভীর মানসিক অবসাদের মতো একাধিক তথ্য সামনে আসে। সুশান্তের মতো উদীয়মান অভিনেতা কাজ না পাওয়ায় ক্ষোভ উগরে দেন অনেকেই। নেপোটিজন-সহ একাধিক অভিযোগ ওঠে। বলিউডের একাধিক নামজাদা পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। তালিকায় ছিলেন অনুরাগ কাশ্যপও। কিন্তু সেই অভিযোগের কোনও প্রতিবাদ করেননি তিনি।
শুধু এর আগে সোশ্যাল মিডিয়ায় অনুরাগ লেখেন, “যাঁরা বলিউডের বিরুদ্ধে আঙুল তুলছে তাঁদের বলি, আমরা ৯/১০ বছর ধরে সুশান্তকে চিনি। তাঁর সঙ্গে কাজ করেছি। সবকিছুর পরেও তাঁকে শ্রদ্ধা জানিয়েই ইন্ডাস্ট্রি চুপ রয়েছে”।

সুশান্ত মামলার তদন্তে মাদক যোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। গ্রেফতার হয়েছে রিয়ার একমাত্র ভাই সৌভিক, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত। টানা তিনদিন ধরে টানা রিয়াকে জিজ্ঞাসাবাদে কথায় একাধিক অসঙ্গতি মেলে। মঙ্গলবার মাদক নেওয়ার কথা স্বীকার করতেই নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করে। আদালতে পেশ করলে বিচারক বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যেই বাইকুলা জেলে পাঠানো হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। রিয়ার গ্রেফতারির পরে এবারে মুখ খুললেন অনুরাগ।

আরও পড়ুন- সুশান্তের মৃত্যুতে মাদকযোগ: গ্রেফতারির পর কেমন কাটল রিয়ার প্রথম রাত?

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...