Saturday, April 4, 2026

নজর ঘোরাতেই সুশান্তের মৃত্যুর প্রতি দৃষ্টি আকর্ষণ করাচ্ছে কেন্দ্র, মত অধীরের

Date:

Share post:

মাদকযোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরপর থেকেই দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া মিলছে। এই বিষয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার এই বিষয়ে অধীর বলেন, “রিয়া চক্রবর্তী বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। ভারতীয় সেনায় যোগ দিয়ে তাঁর বাবা দেশের সেবা করেছেন।” কংগ্রেস নেতার বক্তব্য, “সুশান্ত সিং রাজপুতকে সুবিচার দেওয়া মানে যেন একজন বিহারীকে বিচার দেওয়ার রূপ না হয়।” অধীরের অভিযোগ, সাধারণ মানুষের নজর ঘোরাতেই সুশান্তের মৃত্যুর প্রতি দৃষ্টি আকর্ষণ করাচ্ছে কেন্দ্র।

গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। আত্মহত্যা নাকি খুন তার তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয় আত্মহত্যা করেছেন অভিনেতা। এরপর অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। একইসঙ্গে এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করেন তিনি। বিহার সরকারের সুপারিশকে অনুমোদন দেয় কেন্দ্র। এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আর্থিক তছরুপের অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সুশান্ত সিং রাজপুত একজন বিখ্যাত অভিনেতা ছিলেন বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তাঁর কথায়, “একজন অভিনেতা হিসেবে দেশবাসীর ভালোবাসা পেয়েছেন সুশান্ত। দুঃখের বিষয় বিজেপি এখানে রাজনীতি টেনে আনছে। শুধুমাত্র বিহারের অভিনেতা হিসেবে তাঁকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে।” একই সঙ্গে কংগ্রেস নেতা মনে করিয়ে দিয়েছেন, রিয়া চক্রবর্তী কে সুশান্তের মৃত্যুর প্ররোচনা দেওয়ার জন্য গ্রেফতার করা হয়নি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদকযোগের অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে।

সিবিআই এবং ইডির তদন্ত চলাকালীন মাদকযোগের অভিযোগ ওঠে রিয়া চক্রবর্তী সহ তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে। এই ঘটনায় রিয়া, সৌভিক সহ ৯ জনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার করা হয়েছে সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং অভিনেতার দীপেশ সাওয়ান্তকে। রিয়াকে গ্রেফতার করার পর, বাইকুল্লা সংশোধনাগারে রাখা হয়েছে। রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডের বলেন, “সুশান্তের মতো নেশাগ্রস্থ মানসিক রোগীকে ভালোবেসেছিলেন রিয়া। তাঁকে ভালোবাসার ফল ভুগতে হচ্ছে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...