Friday, April 3, 2026

হাওড়া এবং শিয়ালদহ শাখায় চালু হচ্ছে রেল পরিষেবা! রাজ্যকে চিঠি রেলের

Date:

Share post:

নিউ নর্মাল আবহে খুলতে চলেছে মেট্রোর দরজা। কিন্তু রাজ্যে কবে চলবে লোকাল ট্রেন? সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। নবান্ন আগেই লোকাল ট্রেন চালানো নিয়ে সবুজ সংকেত দিয়েছিল। এবার শিয়ালদহ এবং হাওড়া শাখায় লোকাল চালানোর বিষয়ে আলোচনা চেয়ে নবান্নে চিঠি দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে প্রস্তুতি শুরু হয়েছে। দূরত্ববিধি বজায় রেখে গোল দাগ আঁকা হয়েছে। যদিও এই অবস্থায় রেলের সঙ্গে বৈঠক নিয়ে নবান্ন কী ভাবছে সে সম্পর্কে কষ্ট কিছু জানা যায়নি। সূত্রের খবর, আগামী সপ্তাহের রেল রাজ্যের মধ্যে বৈঠক হতে পারে। লোকাল ট্রেন পরিষেবার ভবিষ্যৎ কী হবে, সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

১৩ সেপ্টেম্বর শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য মেট্রো রেল চালানো হবে। রাজ্যের পরামর্শ মেনে ইতিমধ্যে গাইড লাইন তৈরি করেছে মেট্রো কর্তৃপক্ষ। এই বিষয়ে রেলের এক কর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালাতে রাজি দুই সরকারই। নবান্নের মত থাকলে লোকাল ট্রেন চালানো যেতে পারে। তবে লোকাল ট্রেনের সঙ্গে তুলনা করতে চাইছেন না তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাওড়া-শিয়ালদহ শাখা মিলিয়ে দৈনিক প্রায় ২৭ লক্ষ যাত্রী চলাচল করেন। নবান্নের সঙ্গে বৈঠকের পরই ট্রেন চালানো নিয়ে দিনক্ষণ এবং গাইডলাইন চূড়ান্ত করা হবে।

গত ২৮ আগস্ট রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মহামারি পরিস্থিতিতে সতর্কতা মেনে রেল পরিষেবা চালু করলে রাজ্যের আপত্তি নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। এদিকে ভাইরাস সংক্রমণ রুখতে শহর ও শহরতলির ট্রেনের আদর্শ আচরণ বিধি তৈরি করতে চাইছেন রেল কর্তৃপক্ষ। রেলের এক কর্তা বলেন, মেট্রোর দিকে নবান্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আশা করা যায় লোকাল ট্রেনের বিষয়ক তেমনই সহযোগিতা করবে নবান্ন।

আরও পড়ুন- 63 নম্বরে নাম! শিব- মেননকে ফোন ক্ষুব্ধ শোভনের

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...