Tuesday, April 7, 2026

আইপিএলের জন্য দুবাইয়ে পাড়ি জমালেন সৌরভ

Date:

Share post:

আর ১০দিনের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন।

করোনা আবহে এবার ক্রোড়পতি আইপিএল দেশ ছেড়ে পাড়ি জমিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। মেগা টুর্নামেন্টে অংশ নিতে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি দলগুলো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সংযুক্ত আরব দেশে। এবার মরুশহরের পাড়ি জমালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইতিমধ্যেই তিনি কলকাতা থেকে আমদাবাদ হয়ে উড়ে গিয়েছেন দুবাই। ৬ মাস পর বিমান সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেন সৌরভ। ছবিতে দেখা যাচ্ছে, সৌরভের মুখে জোড়া মাস্ক, মাথায় ফেস গার্ড। ক্যাপশনে মহারাজ লেখেন, “৬ মাসে এটাই আমার দুবাইয়ে প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য যাচ্ছি। জীবনযাত্রা এখন অনেকটাই বদলে গিয়েছে।” সৌরভের সঙ্গেই দুবাই উড়ে গিয়েছেন বোর্ড সচিব জয় শাহও।

আরও পড়ুন- অগ্নিমূল্যের বাজারে ন্যায্যমূল্যে সবজি দেবে যাদবপুরের শ্রমজীবী বাজার

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...