Tuesday, April 7, 2026

মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩১

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা
ঢাকার পার্শ্ববর্তী  নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে  বিস্কোরণে মৃৃৃতের সংংখ্যা বেড়ে হল ৩১।          প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  শুক্রবার রাতে ওই মসজিদে ৬টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে  একসঙ্গে বিস্ফোরণ হয়। গুরুতর আহতদের  ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিছুক্ষণের মধ্যে  দু’জনের মৃত্যু হয়।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের  চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, ৬ দিন আগের ওই ঘটনায় ৭জন গুরুতর ভাবে পুড়ে যান।  ৭ জনকেই আইসিসিইউতে  ভর্তি করা হয় ।

তাদের মধ্যে পটুয়াখালীর নজরুল ইসলাম (৫০) এবং কিশোরগঞ্জের শেখ ফরিদ (২১) আজ বৃহস্পতিবার বিকালে মারা যান।
বাকি পাঁচজন এখনও হাসপাতালে ভর্তি আছেন, তাদের অবস্থাও সঙ্কটজনক।

চিকিৎসকরা  জানিয়েছেন , “তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।”ওই মসজিদে গত শুক্রবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। দমকল কর্মীদের  প্রাথমিক অনুমান,     গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের বদ্ধ পরিবেশে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।
ময়মনসিংহের ত্রিশালের ফরিদ (৫৫), পটুয়াখালীর মহম্মদ  কেনান (২৪), নারায়ণগঞ্জের  রিফাত (১৮), শরীয়তপুরের নড়িয়া কেদারপুর গ্রামের  আব্দুল আজিজ (৪০), নোয়াখালির কোম্পানিগঞ্জের বসিরহাট গ্রামের আমজাদ (৩৭) এখনও চিকিৎসাধীন  আছেন । তাদের অবস্থা আশঙ্কাজনক ।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...