Tuesday, June 23, 2026

চার কোটি টাকা প্রতারিত হয়ে চক্ষু চড়কগাছ হরভজনের

Date:

Share post:

চার কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন ভারতের তারকা স্পিনার হরভজন সিং। এই ঘটনায় চেন্নাইয়ের এক ব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের করেছেন তিনি।
আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন হরভজন। ব্যক্তিগত কারণেই এবার তিনি চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলবেন না বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, জি মহেশ নামের এক ব্যবসায়ীর সঙ্গে বন্ধু মারফত পরিচয় হয়েছিল তার। এর পর ২০১৫ সালে সেই ব্যবসায়ীকে চার কোটি টাকা ধার দিয়েছিলেন তিনি।
গত পাঁচ বছর ধরে হরভজন একাধিকবার তাগাদা দিলেও সেই ব্যবসায়ী এক টাকাও পরিশোধ করেননি। এর পর গত মাসে ২৫ লাখ টাকার চেক হরভজনকে দেন সেই ব্যবসায়ী। কিন্তু সেই চেকও বাউন্স করে বলে তিনি অভিযোগ করেছেন । তার পরই জি মহেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন তিনি।
এরই মধ্যে নীলঙ্কারাই-এর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের কাছে পিটিশনের কপি পৌঁছানোর পরই পুলিশ নড়েচড়ে বসে। অভিযুক্ত ব্যবসায়ীর নামে ইতিমধ্যেই সমন জারি করেছে পুলিশ । এইভাবে প্রতারণার শিকার হবেন তা কখনও ভাবেননি এই তারকা স্পিনার ।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...