Friday, April 3, 2026

ভাইরাল নেশাগ্রস্ত সুশান্তের ভিডিও, রিয়ার পুরনো টুইট ঘিরে শোরগোল নেট পাড়ায়

Date:

Share post:

মাদক যোগের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। ইতিমধ্যে দুই রাত জেলে কাটিয়েছেন সুশান্তের বান্ধবী। এনসিবি হেড কোয়ার্টার থেকে বাইকুলা জেলে নিয়ে আসা হল রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার রাতে তাঁর জামিনের আবেদন খারিজ করে আদালত। আজ বৃহস্পতিবার ফের জামিনের আবেদন করবেন রিয়ার আইনজীবী।


রিয়ার গ্রেফতারির পর মাদক যোগে সুশান্তের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের মতে, সুশান্ত বেঁচে থাকলে একই কারণে তাঁকেও হাজতবাস করতে হতো। এরই মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে নেশাগ্রস্ত সুশান্তের এক ভিডিও। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে?

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে বই হাতে সুশান্ত শুয়ে রয়েছেন ৷ চোখ-মুখ একেবারে নেশাতুর। অস্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে অভিনেতা। ওই ভিডিও তুলেছিলেন রিয়া চক্রবর্তী। আর ভিডিও ভাইরাল হতেই দড়ি টানাটানি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টানা ৩ দিন জিজ্ঞাসাবাদের পর এনসিবি গ্রেফতার করে অভিনেত্রী তথা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার রাতে এনসিবির হেফাজতে ছিলেন রিয়া। অভিনেত্রী গ্রেফতার হওয়ার পর ভাইরাল হয়েছে তাঁরই এক পুরনো টুইট। ২০০৯-এর সেই টুইটে রিয়া লিখেছিলেন, “এক ভারতীয় মহিলা সম্পর্কে কাহিনী শুনলাম। মাদকদ্রব্য পাচারের জন্য যাকে সাড়ে ৪ বছর জেলে কাটাতে হয়েছে।”

যদিও কী কারণে এবং কাকে নিয়ে রিয়ার এই টুইট করেছিলেন, তা স্পষ্ট নয়। এই টুইট ভাইরাল হতেই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। রিয়ার ওই টুইটে একজন লিখেছেন, “কী ভবিষ্যৎবাণী, রিয়াই সেই ভারতের উত্তর।” আরেকজনের বক্তব্য, ” রিয়া সম্ভবত নিজের কথাই লিখেছেন।”

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...