Monday, April 6, 2026

নিটের জন্য রাজ্যে শনিবারের লকডাউন প্রত্যাহার, টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী ১১ সেপ্টেম্বর ২০২০ ও ১২ সেপ্টেম্বর ২০২০ রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছিল। নিট পরীক্ষার কথা বিচার করে আগামী ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করে নিল সরকার। আজ ট্যুইট করে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “১২ তারিখ লকডাউন তুলে নেওয়ার জন্য পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ করা হয়। তারপরই তাঁদের কথা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামী ১৩ তারিখ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।” পাশাপাশি প্রতিটি নিট পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...