Sunday, June 21, 2026

স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য, জেলা সভাপতির পরে ব্লক স্তরেও নতুন মুখ তৃণমূলের

Date:

Share post:

জেলা সভাপতি পদে ব্যাপক রদবদলের পর এবার ব্লক স্তরেও নতুন মুখ আনল তৃণমূল। পাখির চোখ ২০২১-এর নির্বাচন। সেটাকে সামনে রেখে ব্লক স্তরে রদবদল করল শাসকদল। বৃহস্পতিবার ব্লক সভাপতি সহ পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার ব্লক সভাপতিদের যে নামের তালিকা সামনে এসেছে তাতে এবার বহু নতুন মুখ রয়েছে।

গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় খারাপ ফল করেছিল তৃণমূল। এবার সেখানে মোট ২২ জন ব্লক সভাপতির মধ্যে ১৪ জনই নতুন। বাঁকুড়ার ২০টি ব্লকের ১৫টিতেই নতুন মুখ আনা হয়েছে।
পশ্চিম বর্ধমানের ব্লক সভাপতি বদলের হার কম হলেও ১৮টি ব্লকের মধ্যে ৮টি ব্লকে নতুন মুখের প্রাধান্য।
দুর্গাপুরের চারটি ব্লকে নতুন সভাপতি মনোনয়ন করা হয়েছে।

নতুনদের বাছাইয়ের ক্ষেত্রে জেলার বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যে সমন্বয় রাখার চেষ্টা হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্লক স্তরে কাজ না করা, অস্বচ্ছ ভাবমূর্তির নেতাদের বিরুদ্ধে কড়া মনোভাব রেখেছে তৃণমূল নেতৃত্ব। সেই কারণেই ব্যাপক পরিবর্তন করা হল দলীয় সংগঠনে। স্বচ্ছ ভাবমূর্তি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখা নেতৃত্বকেই সামনের সারিতে তুলে আনা হচ্ছে।

আরও পড়ুন- Big Breaking: সোমবার বিধায়ক খুনে চার্জশিট, থাকছেন এমপি, তথ্য থাকলেও কোন্ রহস্যে বাদ মুকুল?

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...