Wednesday, June 24, 2026

অর্ণব গোস্বামীকে ‘পুরস্কার’ দিতে গিয়েও পারলেন না অনুরাগ কাশ্যপ, কুণাল কামরা

Date:

Share post:

একেই বলে আগুনে ঘি ঢালা৷

চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ বৃহস্পতিবার তাঁর ৪৮তম জন্মদিনে কমেডিয়ান কুণাল কামরাকে সঙ্গে নিয়ে হঠাৎই রিপাবলিক টিভির দফতরে গিয়েছিলেন৷ উদ্দেশ্য ছিলো, রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর হাতে ‘সাংবাদিকতায় উৎকর্ষের’ পুরস্কার তুলে দেওয়া৷ কিন্তু দেখা করতে পারেননি অর্ণবের সঙ্গে৷ কারন আগাম অ্যাপয়েন্টমেন্ট ছিলোনা৷

পরে এক টুইটে অর্ণব গোস্বামীকে কটাক্ষ করে অনুরাগ কাশ্যপ লেখেন, তিনি এবং কুণাল কামরা অর্ণবের সাথে দেখা করতে গিয়েছিলেন৷ ইচ্ছা ছিলো সরাসরি তাঁর হাতেই সাংবাদিকতায় উৎকর্ষের’ পুরস্কার হিসেবে ফ্রেমবন্দি ‘চপ্পল’ তুলে দেবেন। কিন্তু হলো না৷

ওদিকে, কমেডিয়ান কুণাল কামরা’র সঙ্গে আগে থেকেই রিপাবলিক টিভির অর্ণবের সম্পর্ক ভালো নয়৷ কারন কুণাল কিছুদিন আগে এক উড়ানে সহযাত্রী অর্ণব গোস্বামীকে কিছু প্রশ্ন করেছিলেন এবং সেই ভিডিও পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷ সেই থেকেই দুজনের সম্পর্ক খারাপ৷ কুণালও এদিনের ছবিটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “বার্থডে বয় অনুরাগ এবং আমি অর্ণবকে সাংবাদিকতা পুরস্কারে উৎকর্ষ দিতে রিপাবলিক অফিসে গিয়েছিলাম৷ কিন্তু
নিরাপত্তারক্ষী বলেছে বিনা অনুমতিতে ঢোকা যাবেনা৷
অর্ণব গোস্বামীকে “সাংবাদিকতা উৎকর্ষ পুরস্কার” হিসাবে অনুরাগ ও কুণাল যা দিতে গিয়েছিলেন, সেই ছবি এখন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷

আরও পড়ুন : আয়ুষ্মান ভারত লাগু না করায় পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যকে সুপ্রিম নোটিশ

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...