Friday, April 3, 2026

প্রশ্নোত্তর পর্ব নেই, জিরো আওয়ারের সময় অর্ধেক: ক্ষুব্ধ ডেরেক

Date:

Share post:

প্রশ্নোত্তর পর্ব নেই। জিরো আওয়ারের সময় কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে সংসদে। আর এই নিয়ে ফের সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন নিজের টুইটারে তিনি লেখেন, “কোন প্রশ্নোত্তর পর্ব নেই। পার্লামেন্টের আসন্ন অধিবেশন জিরো আওয়ার অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। এই স্বৈরশাসক সরকার আলোচনা ও পাশ করার জন্য 17 বিলের একটি তালিকা রেখেছে। কিন্তু কেবলমাত্র 6টি খতিয়ে দেখার জন্য কমিটিতে পাঠিয়েছে। এর পাশাপাশি, 23 টি নতুন বিল এবং অর্ডিন্যান্সও রয়েছে”।

করোনা আবহে বাতিল করা হয় সংসদের বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব। তবে জিরো আওয়ার ও অন্যান্য নিয়ম মেনেই বসবে সংসদের অধিবেশন। কিন্তু সেক্ষেত্রেও সময় কমিয়ে দেওয়া হয়েছে।
অতিমারি আবহেই ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা নিয়ে আগেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে বলেন, সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য সাংসদদের ১৫ দিন আগে প্রশ্ন জমা দিতে হয়। ১৪ সেপ্টেম্বর অধিবেশন শুরু হবে। তাহলে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হল কেন? বিরোধী সাংসদদের প্রশ্ন করার অধিকার খর্ব করা হল।

আরও পড়ুন- নেতাদের বান্ধবী নই বলে পদ পাব না? ক্ষোভে ফুঁসছেন বিজেপির মহিলাশিবির

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...