Monday, April 6, 2026

রিয়া-সৌভিকদের জামিন খারিজ

Date:

Share post:

আপাতত জেলেই থাকতে হচ্ছে রিয়া-সৌভিক চক্রবর্তীদের। শুক্রবার মুম্বইয়ের সেশন কোর্টে রিয়া-সৌভিক সহ ৫ জন অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। যদিও রিয়া-সৌভিকের আইনজীবী কোর্টের কাগজ হাতে পেলেই মুম্বই হাই কোর্টে জামিনের আবেদন জানাবেন। আপাতত আগামী ২২ সেপ্টেম্বর অবধি রিয়া-সৌভিক, স্যামুয়েল মিরান্ডা, দীপেশদের জেল হেফাজতেই থাকতে হচ্ছে। রিয়ার ঠিকানা তাই আপাতত বাইলাকুল্লা জেল।

সুশান্ত মৃত্যু রহস্য মামলায় তদন্ত করতে গিয়ে মামলা এখন ঘুরে গিয়েছে ড্রাগের মামলায়। এই মামলায় রিয়া-সৌভিক-স্যামুয়েল সহ ৫জন অভিযুক্ত। ড্রাগ নেওয়া, নিতে সাহায্য করা, কেনা-সহ অন্যান্য অপরাধে সর্বাধিক ১০ বছরের জেল হতে পারে। এ নিয়ে তদন্তকারীদের দাবি, রিয়া তাঁদের তুরূপের তাস। তাঁরা রিয়ার মাধ্যমে পৌঁছতে চাইছেন ড্রাগের কিংপিংদের কাছে। ফলে তাদের জামিন দিলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। এখন দেখার রিয়া-সৌভিক হাই কোর্টে জামিন পান কিনা!

আরও পড়ুন- ১৪ সেপ্টেম্বর থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...